Numbers 19:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার দৃষ্টিগোচরে সেই গাভী পুড়িয়ে দেওয়া যাবে; তার গোময়ের সঙ্গে চামড়া, গোশ্‌ত ও রক্ত পুড়িয়ে দেওয়া যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর দৃষ্টিগোচরে সেই বকনা-বাছুরটিকে, তাঁর চামড়া, মাংস, রক্ত এবং গোবর সমেত পোড়াতে হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার দৃষ্টিগোচরে সেই গাভী পোড়াইয়া দেওয়া যাইবে; তাহার গোময়ের সহিত চর্ম্ম, মাংস ও রক্ত পোড়াইয়া দেওয়া যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার দৃষ্টিগোচরে সেই গাভী পোড়াইয়া দেওয়া যাইবে; তাহার গোময়ের সহিত চর্ম, মাংস ও রক্ত পোড়াইয়া দেওয়া যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সামনেই গরুটার চামড়া, মাংস, রক্ত ও নাড়িভুঁড়ি সুদ্ধ গোবর পুড়িয়ে দিতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সামনেই গরুটার চামড়া, গোশ্‌ত, রক্ত ও নাড়িভুঁড়ি সুদ্ধ গোবর পুড়িয়ে দিতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর সেই গাভীটি তার সম্মুখে পুড়িয়ে ফেলতে হবে। গোবর সমেত সেটির চামড়া, মাংস ও রক্ত সব পুড়িয়ে পেলতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর গোটা গোরুটিকে তার সামনে পোড়ানো হবে| গোরুটির চামড়া, মাংস, রক্ত এবং অন্ত্র সম্পূর্ণরূপে পোড়াতে হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার চোখের সামনে সেই গাভী পোড়ানো হবে; তার গোবরের সঙ্গে চামড়া, মাংস ও রক্ত পোড়ানো হবে।