Numbers 19:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে ইমাম তার পোশাক ধুয়ে নেবে ও শরীর পানি দিয়ে ধুয়ে ফেলবে; পরে শিবিরে প্রবেশ করতে পারবে; তবুও ইমাম সন্ধ্যা পর্যন্ত নাপাক থাকবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর যাজক অবশ্যই তাঁর পোশাক ধুয়ে জলে স্নান করবে। পরে সে ছাউনিতে ফিরে আসতে পারে; তা সত্ত্বেও, আনুষ্ঠানিকভাবে সে সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যাজক আপন বস্ত্র ধৌত করিবে ও শরীর জলে ধুইবে; পরে শিবিরে প্রবেশ করিতে পারিবে; তথাপি যাজক সন্ধ্যা পর্য্যন্ত অশুচি থাকিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যাজক আপন বস্ত্র ধৌত করিবে ও শরীর জলে ধুইবে; পরে শিবিরে প্রবেশ করিতে পারিবে; তথাপি যাজক সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পর পুরোহিতকে তার কাপড়-চোপড় ধুয়ে নিয়ে জলে স্নান করে ফেলতে হবে। তারপর সে ছাউনির মধ্যে যেতে পারবে, তবে সন্ধ্যা পর্যন্ত তাকে অশুচি অবস্থায় থাকতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পর ইমামকে তার কাপড়-চোপড় ধুয়ে নিয়ে পানিতে গোসল করে ফেলতে হবে। তারপর সে ছাউনির মধ্যে যেতে পারবে, তবে সন্ধ্যা পর্যন্ত তাকে নাপাক অবস্থায় থাকতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর পুরোহিত তার পরণের কাপড় ধুয়ে ফেলবে ও স্নান করবে। এবার সে ছাউনিতে প্রবেশ করতে পারবে কিন্তু তা সত্ত্বেও সন্ধ্যা পর্যন্ত পুরোহিতের অশৌচ থাকবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যাজক স্নান করবে এবং নিজের বস্ত্রাদি জলে ধুয়ে ফেলবে| এরপর সে শিবিরে ফিরে আসতে পারবে| যাজক সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যাজক তার পোশাক ধোবে ও শরীর জলে ধোবে। পরে শিবিরে প্রবেশ করতে পারবে, যদিও যাজক সন্ধ্যা পর্যন্ত অশুচি থাকবে।