Numbers 19:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কোন পাক-পবিত্র ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করে শিবিরের বাইরে কোন পাক-পবিত্র স্থানে রাখবে; তা বনি-ইসরাইলদের মণ্ডলীর পাক-পবিত্রকরণ পানির জন্য রাখা যাবে; এটি গুনাহ্‌-কোরবানী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একজন শুচিশুদ্ধ ব্যক্তি সেই বকনা-বাছুরের ছাই সংগ্রহ করে, ছাউনির বাইরে, আনুষ্ঠানিকভাবে শুচিকৃত কোনও এক স্থানে রাখবে। সেগুলি ইস্রায়েলী সমাজের কাছে রাখবে যেন শুদ্ধকরণের জল হিসেবে তা ব্যবহার করা যায়; এটি পাপ থেকে শুদ্ধকরণের জন্যে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করিয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে রাখিবে; তাহা ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর কারণ অশৌচঘ্ন জলের নিমিত্তে রাখা যাইবে; এটী পাপার্থক বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্ম সংগ্রহ করিয়া শিবিরের বাহিরে কোন শুচি স্থানে রাখিবে; তাহা ইস্রায়েল-সন্তানগণের মণ্ডলীর কারণ শুচিকরণ জলের নিমিত্তে রাখা যাইবে; এটি পাপার্থক বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শুচি অবস্থায় আছে এমন কোন লোক সেই গরুটার ছাই তুলে নিয়ে ছাউনির বাইরে কোন শুচি জায়গায় রাখবে। সেই ছাই ইস্রায়েলীয়েরা শুচি করবার জল তৈরী করবার জন্য রেখে দেবে। এটা অশুচিতা থেকে শুচি হওয়ার জন্য ব্যবহার করতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-সাফ অবস্থায় আছে এমন কোন লোক সেই গরুটার ছাই তুলে নিয়ে ছাউনির বাইরে কোন পাক-সাফ জায়গায় রাখবে। সেই ছাই বনি-ইসরাইলরা পাক-সাফ করবার পানি তৈরী করবার জন্য রেখে দেবে। এটা নাপাকী থেকে পাক-সাফ হওয়ার জন্য ব্যবহার করতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ভস্মাবশেষ সংগ্রহ করে ছাউনির বাইরে কোন শুচিশুদ্ধ স্থানে রাখবে। ইসরায়েলী জনমণ্ডলীর শুচিকরণের জল শুদ্ধ করার জন্য তা রাখা হবে, কারণ এটি প্রায়শ্চিত্ত বলি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এরপর একজন শুচি ব্যক্তি সেই গোরুর ছাই সংগ্রহ করবে| সে শিবিরের বাইরে পরিষ্কার জায়গায় সেই ছাই রাখবে| যখন লোকরা শুচি হওয়ার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে, সে সময় এই ছাই ব্যবহৃত হবে| কোনো ব্যক্তির পাপ দূরীকরণের জন্যও এই ছাই ব্যবহৃত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন শুচি ব্যক্তি ঐ গাভীর ছাই সংগ্রহ করে শিবিরের বাইরে কোন শুচি স্থানে রাখবে; তা ইস্রায়েল সন্তানদের মণ্ডলীর বিশুদ্ধ জলের জন্য রাখা যাবে; এটি পাপার্থক বলি।