Numbers 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দক্ষিণ পাশে রূবেণের সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান থাকবে এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-বংশের লোকদের নেতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দক্ষিণপ্রান্তে: রূবেণের শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ জনগোষ্ঠীর নেতা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দক্ষিণ পার্শ্বে আপন সৈন্য অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দক্ষিণ পার্শ্বে সৈন্য অনুসারে রূবেণের শিবিরের পতাকা থাকিবে, এবং শদেয়ূরের পুত্র ইলীষূর রূবেণ-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“দক্ষিণ দিকে তাম্বু খাটাবে রূবেণ-বিভাগের লোকেরা। রূবেণ-গোষ্ঠীর নেতা হল শদেয়ূরের ছেলে ইলীষূর আর তার লোকসংখ্যা হল ছেচল্লিশ হাজার পাঁচশো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“দক্ষিণ দিকে তাম্বু খাটাবে রূবেণ-বিভাগের লোকেরা। রূবেণ-গোষ্ঠীর নেতা হল শদেয়ূরের ছেলে ইলীষূর আর তার লোকসংখ্যা হল ছেচল্লিশ হাজার পাঁচশো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দক্ষিণ দিকে রূবেণ গোষ্ঠীর পতাকাতলে রূবেণ গোষ্ঠীর লোকেরা তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। রূবেণ শদেয়ূরের পুত্র ইলীষুর 46,500 শিমিয়োন সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল 59,300 গাদ দ্যূয়েলের পুত্র ইলীয়াসফ 45,650 সর্বমোট 151,450 রূবেণ গোষ্ঠীর লোকেরা দ্বিতীয় দফায় যাত্রা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পবিত্র তাঁবুর দক্ষিণ দিকে রূবেণের শিবিরের পতাকা থাকবে| প্রত্যেক গোষ্ঠী তার পতাকার কাছে শিবির স্থাপন করবে| শদেয়ূরের পুত্র ইলীষুর হলেন রূবেণের লোকদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দক্ষিণ দিকের সৈন্যরা রূবেণের শিবিরের পতাকা ঘিরে থাকবে। শদেয়ূরের ছেলে ইলীষূর রূবেণ সন্তানদের নেতা হবে।