Numbers 2:12 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পাশে শিমিয়োন-বংশ শিবির স্থাপন করবে এবং সূরীশদ্দয়ের পুত্র শল্লুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শিমিয়োনের গোষ্ঠী তাদের পাশে ছাউনি স্থাপন করবে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োন জনগোষ্ঠীর নেতা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পার্শ্বে শিমিয়োন বংশ সন্নিবেশিত হইবে, এবং সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল শিমিয়োনের সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পার্শ্বে শিমিয়োন বংশ সন্নিবেশিত হইবে, এবং সূরীশদ্দয়ের পুত্র শলুমীয়েল শিমিয়োনের সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রূবেণ-গোষ্ঠীর এক পাশে শিমিয়োন-গোষ্ঠী এবং অন্য পাশে গাদ-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। শিমিয়োন-গোষ্ঠীর নেতা হল সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল আর তার লোকসংখ্যা হল ঊনষাট হাজার তিনশো। গাদ-গোষ্ঠীর নেতা হল রূয়েলের ছেলে ইলীয়াসফ আর তার লোকসংখ্যা হল পঁয়তাল্লিশ হাজার ছ’শো পঞ্চাশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
রূবেণ-গোষ্ঠীর এক পাশে শিমিয়োন-গোষ্ঠী এবং অন্য পাশে গাদ-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। শিমিয়োন-গোষ্ঠীর নেতা হল সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল আর তার লোকসংখ্যা হল ঊনষাট হাজার তিনশো। গাদ-গোষ্ঠীর নেতা হল রূয়েলের ছেলে ইলীয়াসফ আর তার লোকসংখ্যা হল পঁয়তাল্লিশ হাজার ছ’শো পঞ্চাশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“রূবেণের পরিবারগোষ্ঠীর ঠিক পরেই শিমিয়োনের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| সূরীশদ্দেয়ের পুত্র শলূমীয়েল হলেন শিমিয়োনের লোকদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পাশে শিমিয়োন বংশ শিবির গড়বে। সূরীশদ্দয়ের ছেলে শলুমীয়েল শিমিয়োনের সন্তানদের নেতা হবে।