Numbers 2:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে জমায়েত-তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্তী হয়ে অগ্রসর হবে; যারা যেমনিভাবে শিবির স্থাপন করবে, তারা তেমনি নিজ নিজ শ্রেণীতে নিজ নিজ নিশানের পাশে পাশে থেকে চলবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর শিবির সমূহের মধ্যস্থানে, সমাগম তাঁবু এবং লেবীয়দের ছাউনি যাত্রা শুরু করবে। তারা যে রকম ছাউনি স্থাপন করে, সেইরকম অভিন্ন ক্রম অনুসারে যাত্রা করবে, প্রত্যেকজন দলীয় পতাকার কাছে, তাদের নির্দিষ্ট স্থানে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে সমাগম-তাম্বু লেবীয়দের শিবিরের সহিত সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হইয়া অগ্রসর হইবে; যাহারা যেমন সন্নিবেশিত হয়, তাহারা তেমনি আপন আপন শ্রেণীতে আপন আপন পতাকার পার্শ্বে পার্শ্বে থাকিয়া চলিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে সমাগম-তাম্বু লেবীয়দের শিবিরের সহিত সমস্ত শিবিরের মধ্যবর্তী হইয়া অগ্রসর হইবে; যাহারা যেমন সন্নিবেশিত হয়, তাহারা তেমনি আপন আপন শ্রেণীতে আপন আপন পতাকার পার্শ্বে পার্শ্বে থাকিয়া চলিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তারপর মিলন-তাম্বু নিয়ে রওনা হবে লেবি-গোষ্ঠীর লোকেরা। এরা থাকবে সব বিভাগের মাঝখানে। একের পর এক যেভাবে তারা তাম্বু খাটাবে সেইভাবেই তাদের পর পর রওনা হতে হবে। প্রত্যেকজনকে তার নিজের বিভাগের সংগে থাকতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তারপর মিলন-তাম্বু নিয়ে রওনা হবে লেবি-গোষ্ঠীর লোকেরা। এরা থাকবে সব বিভাগের মাঝখানে। একের পর এক যেভাবে তারা তাম্বু খাটাবে সেইভাবেই তাদের পর পর রওনা হতে হবে। প্রত্যেকজনকে তার নিজের বিভাগের সংগে থাকতে হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপরে লেবীয়দের ছাউনির মধ্যবর্তী হয়ে সম্মিলন শিবির অগ্রসর হবে। শিবির স্থাপনের সময় যেমন, যাত্রার সময়ও তেমনি প্রত্যেকে তার নির্দিষ্ট পতাকাতলে এবং নির্দিষ্ট স্থান বজায় রেখে চলবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভ্রমণকালে লেবীয় লোকরা রূবেণের লোকদের ঠিক পরেই থাকবে| অন্যান্য শিবিরের মাঝখানে সমাগম তাঁবু তাদের সঙ্গেই থাকবে| এমনকি ভ্রমণের সময়ও লোকরা তাদের শিবিরগুলি একই ক্রমানুসারে স্থাপন করবে| প্রত্যেক ব্যক্তি তার পারিবারিক পতাকার কাছে থাকবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারপরে সমাগম তাঁবু লেবীয়দের শিবিরের সঙ্গে সমস্ত শিবিরের মধ্যবর্ত্তী হয়ে এগিয়ে যাবে। যারা যেমন শিবিরে জড়ো হয়, তারা তেমন ভাবে নিজের জায়গায় নিজের পতাকার পাশে পাশে চলবে।