Numbers 2:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পশ্চিম পাশে আফরাহীমের সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান থাকবে এবং অম্মীহূদের পুত্র ইলীশামা আফরাহীম-বংশের লোকদের নেতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পশ্চিম প্রান্তে: ইফ্রয়িম শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় অবস্থান করবে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম জনগোষ্ঠীর নেতা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পশ্চিম পার্শ্বে আপন সৈন্য অনুসারে ইফ্রয়িমের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীহূদের পুত্র ইলীশামা ইফ্রয়িম-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পশ্চিম পার্শ্বে আপন সৈন্য অনুসারে ইফ্রয়িমের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীহূদের পুত্র ইলীশামা ইফ্রয়িম-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“পশ্চিম দিকে তাম্বু খাটাবে ইফ্রয়িম-বিভাগের লোকেরা। ইফ্রয়িম-গোষ্ঠীর নেতা হল অম্মীহূদের ছেলে ইলীশামা আর তার লোকসংখ্যা হল চল্লিশ হাজার পাঁচশো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“পশ্চিম দিকে তাম্বু খাটাবে আফরাহীম-বিভাগের লোকেরা। আফরাহীম-গোষ্ঠীর নেতা হল অম্মীহূদের ছেলে ইলীশামা আর তার লোকসংখ্যা হল চল্লিশ হাজার পাঁচশো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পশ্চিমদিকে ইফ্রয়িম গোষ্ঠীর পতকাতলে ইফ্রয়িম গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। ইফ্রয়িম অম্মীহুদের পুত্র ইলীশামা 40,500 মনঃশি পদাহশূরের পুত্র গমলীয়েল 32,200 বিন্যামীন গিদিয়োনির পুত্র অবীদান 35,400 সর্বমোট 108,100
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িম শিবিরের পতাকা পশ্চিম দিকে থাকবে| ইফ্রয়িমের পরিবারগোষ্ঠী এই পতাকার কাছেই শিবির স্থাপন করবে| অম্মীহূদের পুত্র ইলীশামা হল ইফ্রয়িমের লোকদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইফ্রয়িমের সৈন্যরা পশ্চিম পাশে শিবির গড়বে। অম্মীহূদের ছেলে ইলীশামা ইফ্রয়িম সন্তানদের নেতা হবে।