Numbers 2:20 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের পাশে মানশা-বংশ থাকবে এবং পদাহসূরের পুত্র গমলীয়েল মানাশা-বংশের লোকদের নেতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের পরবর্তী ছাউনি হবে মনঃশি গোষ্ঠীর। পদাহসূরের ছেলে গমলীয়েল, মনঃশি জনগোষ্ঠীর নেতা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের পার্শ্বে মনঃশি বংশ থাকিবে, এবং পদাহসূরের পুত্র গমলীয়েল মনঃশি-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের পার্শ্বে মনঃশি বংশ থাকিবে, এবং পদাহসূরের পুত্র গমলীয়েল মনঃশি-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইফ্রয়িম-গোষ্ঠীর এক পাশে মনঃশি-গোষ্ঠী এবং অন্য পাশে বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। মনঃশি-গোষ্ঠীর নেতা হল পদাহসূরের ছেলে গমলীয়েল, আর তার লোকসংখ্যা হল বত্রিশ হাজার দু’শো। বিন্যামীন-গোষ্ঠীর নেতা হল গিদিয়োনির ছেলে অবীদান আর তার লোকসংখ্যা হল পয়ত্রিশ হাজার চারশো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আফরাহীম-গোষ্ঠীর এক পাশে মানশা-গোষ্ঠী এবং অন্য পাশে বিন্যামীন-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। মানশা-গোষ্ঠীর নেতা হল পদাহসূরের ছেলে গমলীয়েল, আর তার লোকসংখ্যা হল বত্রিশ হাজার দু’শো। বিন্যামীন-গোষ্ঠীর নেতা হল গিদিয়োনির ছেলে অবীদান আর তার লোকসংখ্যা হল পয়ত্রিশ হাজার চারশো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইফ্রয়িমের পরিবারের ঠিক পরেই মনঃশি পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| পদাহসূরের পুত্র গমলীয়েল হলেন মনঃশি লোকদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের পাশে মনঃশি বংশ থাকবে। পদাহসূরের ছেলে গমলীয়েল মনঃশি সন্তানদের নেতা হবে।