Numbers 2:25 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উত্তর পাশে দানের সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান থাকবে এবং অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর দান-বংশের লোকদের নেতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উত্তর প্রান্তে: দানের শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান জনগোষ্ঠীর নেতা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উত্তর পার্শ্বে আপন সৈন্য অনুসারে দানের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর দান-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উত্তর পার্শ্বে আপন সৈন্য অনুসারে দানের শিবিরের পতাকা থাকিবে, এবং অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর দান-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“উত্তর দিকে তাম্বু খাটাবে দান-বিভাগের লোকেরা। দান-গোষ্ঠীর নেতা হল অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর আর তার লোকসংখ্যা হল বাষট্টি হাজার সাতশো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“উত্তর দিকে তাম্বু খাটাবে দান-বিভাগের লোকেরা। দান-গোষ্ঠীর নেতা হল অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর আর তার লোকসংখ্যা হল বাষট্টি হাজার সাতশো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উত্তরদিকে, দান গোষ্ঠীর পতাকাতলে দান গোষ্ঠীর লোকজন তাদের গোষ্ঠীপতিদের পরিচালনায় ছাউনি ফেলবে। দান অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর 62,700 আশের অক্রণের পুত্র পগীয়েল 41,500 নপ্তালি ঐননের পুত্র অহীর 53,400 সর্বমোট 157,600 এরা নিজ নিজ পতাকাসহ সর্বশেষে যাত্রা করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দানের শিবিরের পতাকা তাঁবুর উত্তর দিকে থাকবে| দানের পরিবারগোষ্ঠী এই শিবিরেই থাকবে| অম্মীশদ্দয়ের পুত্র অহীয়েষর হল দানের লোকদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দানের সৈন্যদের সমাগম তাঁবুর উত্তর পাশে শিবিরের পতাকা থাকবে। অম্মীশদ্দয়ের ছেলে অহীয়েষর দান সন্তানদের নেতা হবে।