Numbers 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পূর্ব পাশে সূর্যোদয়ের দিকে এহুদার সৈন্য অনুসারে তাদের শিবিরের নিশান সম্বন্ধীয় লোকেরা শিবির স্থাপন করবে এবং অম্মীনাদবের পুত্র নহশোন এহুদা-বংশের লোকদের নেতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পূর্বদিকে, সূর্যোদয় অভিমুখে: যিহূদার শিবিরের সেনাদল তাদের পতাকার তলায় সন্নিবেশিত হবে। অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা জনগোষ্ঠীর নেতা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পূর্ব্ব পার্শ্বে সূর্য্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে; এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পূর্ব পার্শ্বে সূর্যোদয়ের দিকে আপন সৈন্য অনুসারে যিহূদার শিবিরের পতাকা সম্বন্ধীয় লোকেরা সন্নিবেশিত হইবে, এবং অম্মীনাদবের পুত্র নহশোন যিহূদা-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যিহূদা-বিভাগের লোকেরা মিলন-তাম্বুর পূর্ব দিকে তাম্বু খাটাবে। যিহূদা-গোষ্ঠীর নেতা হল অম্মীনাদবের ছেলে নহশোন আর তার লোকসংখ্যা হল চুয়াত্তর হাজার ছ’শো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এহুদা-বিভাগের লোকেরা মিলন-তাম্বুর পূর্ব দিকে তাম্বু খাটাবে। এহুদা-গোষ্ঠীর নেতা হল অম্মীনাদবের ছেলে নহশোন আর তার লোকসংখ্যা হল চুয়াত্তর হাজার ছ’শো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শিবিরের সম্মুখে পূর্বদিকে যিহুদা গোষ্ঠীর পতাকাতলে যিহূদা গোষ্ঠীভুক্ত লোকেরা তাদের নেতৃবৃন্দের পরিচালনাধীনে ছাউনি ফেলবে। যিহুদা অম্মীনাদবের পুত্র নহশোন 74,600 ইষাখর সুয়ারের পুত্র নথনেল 54,400 সবুলুন হেলোনের পুত্র ইলীয়াব 57,400 সর্বমোট 186,400 যিহুদা গোষ্ঠীর লোকেরাই প্রথমে যাত্রা শুরু করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“পূর্বদিকে, যে দিকে সূর্যোদয় হয়, সেদিকে থাকবে যিহূদার শিবিরের পতাকা| যিহূদার লোকরা এই পতাকার কাছেই শিবির স্থাপন করবে| অম্মীনাদবের পুত্র নহশোন হলেন যিহূদার লোকদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পূর্ব দিকে সূর্য্য উদয়ের দিকে, নিজেদের সৈন্য অনুসারে যিহূদার লোকেরা তাদের শিবিরের পতাকার কাছে একত্রিত হবে এবং অম্মীনাদবের ছেলে নহশোন যিহূদা সন্তানদের নেতা হবে।