Numbers 2:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এরা বনি-ইসরাইলদের পিতৃকুল অনুসারে গণনা-করা লোক; সৈন্য অনুসারে শিবিরের গণনা-করা লোক মোট ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচ শত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরাই ইস্রায়েলী জনগোষ্ঠী, তাদের পিতৃকুল অনুসারে গণিত। শিবির সমূহে, তাদের বিভাগ অনুসারে গণিত সর্বমোট জনসংখ্যা 6,03,550 জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহারা ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলানুসারে গণিত লোক; সৈন্য অনুসারে শিবিরের গণিত লোক সর্ব্বশুদ্ধ ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহারা ইস্রায়েল-সন্তানগণের পিতৃকুলানুসারে গণিত লোক; সৈন্য অনুসারে শিবিরের গণিত লোক সর্বসুদ্ধ ছয় লক্ষ তিন সহস্র সাড়ে পাঁচ শত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব ইস্রায়েলীয়দের বংশ অনুসারে গণনা করা হয়েছিল। বিভিন্ন বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব বনি-ইসরাইলদের বংশ অনুসারে গণনা করা হয়েছিল। বিভিন্ন বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরাই ছিল পিতৃকুল অনুযায়ী তালিকাভুক্ত ইসরায়েলী জনগণ। বিভিন্ন গোষ্ঠীর বাহিনীতে তালিকাভুক্ত ইসরায়েলী ছাউনির লোকসংখ্যা ছিল সর্বমোট ছয় লক্ষ তিন হাজার পাঁচশো পঞ্চাশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং এরাই হল ইস্রায়েলের জনগণ| পরিবার অনুসারে তাদের গণনা করা হতো| শিবিরে গোষ্ঠী অনুসারে গণনাকৃত ইস্রায়েলের মোট পুরুষের সংখ্যা 603,550 জন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি ও হারোণ ইস্রায়েল সন্তানদের পিতৃকুল অনুসারে ছয় লক্ষ তিন হাজার সাড়ে পাঁচশো জন সৈন্য সংখ্যা গণনা করলেন।