Numbers 2:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লেবীয়দের বনি-ইসরাইলদের মধ্যে গণনা করা হল না, যেমন মাবুদ মূসাকে হুকুম করেছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এদের মধ্যে অন্য ইস্রায়েলীদের সঙ্গে লেবীয়েরা গণিত হয়নি, যেমন সদাপ্রভু মোশিকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লেবীয়েরা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হইল না, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লেবীয়েরা ইস্রায়েল-সন্তানগণের মধ্যে গণিত হইল না, যেমন সদাপ্রভু মোশিকে আজ্ঞা করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু মোশিকে যে আদেশ দিয়েছিলেন সেই অনুসারে ইস্রায়েলীয়দের গণনার সময়ে লেবীয়দের বাদ দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ মূসাকে যে হুকুম দিয়েছিলেন সেই অনুসারে বনি-ইসরাইলদের গণনার সময়ে লেবীয়দের বাদ দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশিকে দেওয়া প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুসারে লেবীয়দের ইসরায়েলীদের সঙ্গে গণনা করা হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রভুর কথা মান্য করল এবং ইস্রায়েলের অন্যান্য লোকদের সঙ্গে লেবীয় লোকদের গণনা করল না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু মোশি ও হারোণ লেবীয়দের ইস্রায়েল সন্তানদের মধ্যে গণনা করলেন না। যেমন সদাপ্রভু মোশিকে আদেশ করেছিলেন।