Numbers 2:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বনি-ইসরাইল মূসার কাছে দেওয়া মাবুদের সমস্ত হুকুম অনুসারে কাজ করতো, নিজ নিজ গোষ্ঠী ও পিতৃকুল অনুসারে নিজ নিজ নিশানের কাছে শিবির স্থাপন করতো ও যাত্রা করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, এইভাবে ইস্রায়েলীরা সে সমস্তই করেছিল; তারা সেইভাবে তাদের পতাকাতলে সন্নিবেশিত প্রত্যেক ব্যক্তি তার গোষ্ঠী এবং পিতৃকুল অনুসারে সেইভাবে যাত্রা করত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল-সন্তানগণ মোশির প্রতি দত্ত সদাপ্রভুর সমস্ত আজ্ঞানুসারে কর্ম্ম করিত, আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে আপন আপন পতাকার নিকটে সন্নিবেশিত হইত ও যাত্রা করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল-সন্তানগণ মোশির প্রতি দত্ত সদাপ্রভুর সমস্ত আজ্ঞা অনুসারে কর্ম করিত, আপন আপন গোষ্ঠী ও পিতৃকুলানুসারে আপন আপন পতাকার নিকটে সন্নিবেশিত হইত ও যাত্রা করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশিকে দেওয়া সদাপ্রভুর আদেশ মতই ইস্রায়েলীয়েরা সমস্ত কিছু করত। তাঁর আদেশ মতই তারা নিজ নিজ বিভাগে তাম্বু খাটাত এবং তাঁর আদেশ মতই তারা নিজ নিজ বংশ ও পরিবার অনুসারে যাত্রা করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসাকে দেওয়া মাবুদের হুকুম মতই বনি-ইসরাইলরা সমস্ত কিছু করত। তাঁর হুকুম মতই তারা নিজ নিজ বিভাগে তাম্বু খাটাত এবং তাঁর হুকুম মতই তারা নিজ নিজ বংশ ও পরিবার অনুসারে যাত্রা করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা মোশির মাধ্যমে প্রদত্ত প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী চলত। নিজ নিজ গোষ্ঠী ও পরিবার অনুযায়ী তারা নিজেদের পতাকাতলে ছাউনি ফেলত এবং সেইভাবেই আবার যাত্রা করত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু মোশিকে যা যা বলেছিলেন, ইস্রায়েলের লোকরা তার প্রত্যেকটিই পালন করেছিল| প্রত্যেক গোষ্ঠী তার নিজস্ব পতাকার কাছেই শিবির স্থাপন করত এবং প্রত্যেক ব্যক্তি তার পরিবার ও পরিবারগোষ্ঠীর সঙ্গেই যাত্রা করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা মোশিকে দেওয়া সদাপ্রভুর সমস্ত আদেশ অনুসারে কাজ করত। তারা পতাকার কাছে শিবির গড়তো। তারা তাদের বংশ অনুসারে শিবির থেকে গোষ্ঠী ও পরিবার অনুসারে শিবিরের কাছে একত্রিত হত ও যাত্রা করত।