Numbers 2:5 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার পাশে ইষাখর-বংশ শিবির স্থাপন করবে এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-বংশের লোকদের নেতা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার পরবর্তী ছাউনি হবে ইষাখর গোষ্ঠীর। সূয়ারের ছেলে নথনেল ইষাখর জনগোষ্ঠীর নেতা হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার পার্শ্বে ইষাখর বংশ সন্নিবেশিত হইবে, এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার পার্শ্বে ইষাখর বংশ সন্নিবেশিত হইবে, এবং সূয়ারের পুত্র নথনেল ইষাখর-সন্তানগণের অধ্যক্ষ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-গোষ্ঠীর এক পাশে ইষাখর-গোষ্ঠী এবং অন্য পাশে সবূলূন-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। ইষাখর-গোষ্ঠীর নেতা হল সূয়ারের ছেলে নথনেল আর তার লোকসংখ্যা হল চুয়ান্ন হাজার চারশো। সবূলূন-গোষ্ঠীর নেতা হল হেলোনের ছেলে ইলীয়াব আর তার লোকসংখ্যা হল সাতান্ন হাজার চারশো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-গোষ্ঠীর এক পাশে ইষাখর-গোষ্ঠী এবং অন্য পাশে সবূলূন-গোষ্ঠীর লোকেরা তাম্বু খাটাবে। ইষাখর-গোষ্ঠীর নেতা হল সূয়ারের ছেলে নথনেল আর তার লোকসংখ্যা হল চুয়ান্ন হাজার চারশো। সবূলূন-গোষ্ঠীর নেতা হল হেলোনের ছেলে ইলীয়াব আর তার লোকসংখ্যা হল সাতান্ন হাজার চারশো।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদা পরিবারগোষ্ঠীর ঠিক পরেই ইষাখরের পরিবারগোষ্ঠী শিবির স্থাপন করবে| সূয়ারের পুত্র নথনেল ইষাখরের লোকদের নেতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার পাশে ইষাখর বংশ শিবির গড়বে এবং সূয়ারের ছেলে নথনেল ইষাখর সন্তানদের নেতা হবে।