Numbers 2:9 — Compare Translations
8 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার শিবিরের গণনা-করা লোকেরা নিজ নিজ সৈন্য অনুসারে মোট এক লক্ষ ছিয়াশি হাজার চার শত জন। তারা সর্বপ্রথমে অগ্রসর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত বিভাগীয় সেনাদল অনুসারে যিহূদা শিবিরের জন্য নির্দিষ্ট পুরুষের সংখ্যা 1,86,400 জন। প্রথমে তারা যাত্রা শুরু করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদার শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্ব্বশুদ্ধ এক লক্ষ ছেয়াশী সহস্র চারি শত জন। তাহারা প্রথমতঃ অগ্রসর হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার শিবিরের গণিত লোকেরা আপন আপন সৈন্য অনুসারে সর্বসুদ্ধ এক লক্ষ ছিয়াশি সহস্র চারিশত জন। তাহারা সর্বপ্রথমে অগ্রসর হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদা-বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল এক লক্ষ ছিয়াশি হাজার চারশো। এদেরই প্রথমে রওনা হতে হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদা-বিভাগের গণনা করা মোট লোকসংখ্যা হল এক লক্ষ ছিয়াশি হাজার চারশো। এদেরই প্রথমে রওনা হতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“যিহূদার শিবিরের মোট লোকসংখ্যা 186,400 জন| এদের বিভিন্ন পরিবারগোষ্ঠীতে বিভক্ত করা হয়েছে| স্থানান্তরে ভ্রমণ করার সময় যিহূদার গোষ্ঠী প্রথমে অগ্রসর হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিহূদার শিবিরের মোট গণনা করা সৈন্য সংখ্যা এক লক্ষ ছেয়াশী হাজার চারশো জন। তারা প্রথমে শিবির থেকে এগিয়ে যাবে।