Numbers 20:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বনি-ইসরাইলরা, অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সীন মরুভূমিতে উপস্থিত হল এবং লোকেরা কাদেশে বাস করলো; আর সেই স্থানে মরিয়ম ইন্তেকাল করলো ও সেই স্থানে তাঁকে দাফন করা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রথম মাসে সমগ্র ইস্রায়েলী সমাজ, সীন মরুভূমিতে উপস্থিত হয়ে কাদেশে অবস্থান করল। সেই স্থানে মরিয়ম মারা গেলেন এবং তাঁকে কবর দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইস্রায়েল-সন্তানগণ, অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সীন প্রান্তরে উপস্থিত হইল, এবং লোকেরা কাদেশে বাস করিল; আর সেই স্থানে মরিয়মের মৃত্যু হইল ও সেই স্থানে তাঁহার কবর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইস্রায়েল-সন্তানগণ, অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সীন প্রান্তরে উপস্থিত হইল, এবং লোকেরা কাদেশে বাস করিল; আর সেই স্থানে মরিয়মের মৃত্যু হইল ও সেই স্থানে তাঁহার কবর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বছরের প্রথম মাসে সমস্ত ইস্রায়েলীয়েরা সীন মরু-এলাকায় পৌঁছে কাদেশের কাছে গিয়ে রইল। মরিয়ম সেখানে মারা গেলেন এবং তাঁকে কবর দেওয়া হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বছরের প্রথম মাসে সমস্ত বনি-ইসরাইল সীন মরুভূমিতে পৌঁছে কাদেশের কাছে গিয়ে রইল। বিবি মরিয়ম সেখানে ইন্তেকাল করলেন এবং তাঁকে দাফন করা হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমগ্র ইসরায়েলী জনমণ্ডলী প্রথম মাসে সীন প্রান্তরে এসে উপস্থিত হল এবং কাদেশ অঞ্চলে কিছুদিন বাস করল। সেখানে মিরিয়ম মারা গেলেন এবং তাঁকে কবর দেওয়া হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা প্রথম মাসে, সীন মরুভূমিতে পৌঁছালো| প্রথমে তারা কাদেশে পৌঁছাল, সেখানে মরিয়ম মারা গেলেন এবং তাকে সেখানেই কবর দেওয়া হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল সন্তানরা, অর্থাৎ সমস্ত মণ্ডলী প্রথম মাসে সীন মরুপ্রান্তে উপস্থিত হল এবং লোকেরা কাদেশে বাস করল; আর সেখানে মরিয়মের মৃত্যু হল ও কবর দেওয়া হল।