Numbers 20:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর মূসা ও হারুন সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করে তাদের বললেন, হে বিদ্রোহীরা, শোন; আমরা তোমাদের জন্য কি এই শৈল থেকে পানি বের করবো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি এবং হারোণ, মণ্ডলীকে সেই শৈলের সামনে একত্র করলেন এবং মোশি তাদের বললেন, “বিদ্রোহীকুল, তোমরা শোনো, আমরা কি এই শৈল থেকে তোমাদের জন্য জল নির্গত করব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর মোশি ও হারোণ সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, হে বিদ্রোহিগণ, শুন; আমরা তোমাদের নিমিত্তে কি এই শৈল হইতে জল বাহির করিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর মোশি ও হারোণ সেই শৈলের সম্মুখে সমাজকে একত্র করিয়া তাহাদিগকে কহিলেন, হে বিদ্রোহী লোকেরা, শুন; আমরা তোমাদের জন্য কি এই শৈল হইতে জল বাহির করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি ও হারোণ সেই পাথরটার কাছে লোকদের একসংগে জড়ো করলেন। তারপর মোশি তাদের বললেন, “বিদ্রোহীরা শোন, আমরা কি তোমাদের জন্য এই পাথরটা থেকে জল বের করে আনব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা ও হারুন সেই পাথরটার কাছে লোকদের একসংগে জমায়েত করলেন। তারপর মূসা তাদের বললেন, “বিদ্রোহীরা শোন, আমরা কি তোমাদের জন্য এই পাথরটা থেকে পানি বের করে আনব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরে মোশি ও হারোণ সেই পাহাড়ের সম্মুখে জনতাকে একত্র করে বললেন, শোন বিদ্রোহীরা, আমরা কি তোমাদের জন্য এই পাহাড় থেকে জল বার করব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি এবং হারোণ পাহাড়ের সামনে সমস্ত লোকদের সমবেত হতে বললেন| তখন মোশি বললেন, “তোমরা সকল সময়েই অভিযোগ করছ| এখন আমার কথা শোন| আমরা কি তোমাদের জন্য এই পাহাড় থেকে জল বার করবো?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও হারোণ সেই শিলার সামনে সমাজকে জড়ো করে তাদেরকে বললেন, “হে বিদ্রোহীরা, এখন শোনো; আমরা তোমাদের জন্য কি এই শিলা থেকে জল বের করব?”