Numbers 20:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা তার হাত তুলে ঐ লাঠি দ্বারা শৈলে দু’বার আঘাত করলেন, তাতে প্রচুর পানি বের হল এবং মণ্ডলী ও তাদের সমস্ত পশু পান করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর মোশি হাত তুলে, তাঁর লাঠি দিয়ে দু-বার সেই শৈলে আঘাত করলেন। জল পূর্ণ বেগে নির্গত হল এবং সমাজ ও তাদের পশুপাল সেই জলপান করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি আপন হস্ত তুলিয়া ঐ যষ্টি দ্বারা শৈলে দুই বার আঘাত করিলেন, তাহাতে প্রচুর জল বাহির হইল, এবং মণ্ডলী ও তাহাদের পশুগণ পান করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি তাহার হস্ত তুলিয়া ঐ যষ্টি দ্বারা শৈলে দুই বার আঘাত করিলেন, তাহাতে প্রচুর জল বাহির হইল, এবং মণ্ডলী ও তাহাদের পশু সকল পান করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা বলে মোশি হাত উঠিয়ে তাঁর লাঠি দিয়ে সেই পাথরটাকে দু’বার আঘাত করলেন; তাতে সেখান থেকে জোরে অনেক জল বের হয়ে আসতে লাগল আর ইস্রায়েলীয়েরা ও তাদের পশুপাল তা খেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা বলে মূসা হাত উঠিয়ে তাঁর লাঠি দিয়ে সেই পাথরটাকে দু’বার আঘাত করলেন; তাতে সেখান থেকে জোরে অনেক পানি বের হয়ে আসতে লাগল আর বনি-ইসরাইলরা ও তাদের পশুপাল তা খেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন তাঁর হাতের যষ্ঠি তুলে পাহাড়ের গায়ে দুবার আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সেখান থেকে জলস্রোত সবেগে নির্গত হল এবং জনতা ও তাদের পশুপাল সেই জল পান করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মোশি তাঁর হাত তুললেন এবং পাহাড়ে দুবার আঘাত করলেন| পাহাড় থেকে জল বেরোতে শুরু করল| লোকরা এবং তাদের পশুরা জল পান করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি তাঁর হাত তুলে ঐ লাঠি দিয়ে শিলায় দুবার আঘাত করলেন, তাতে প্রচুর জল বের হল এবং মণ্ডলী ও তাদের পশুরা পান করল।