Numbers 20:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই পানির নাম মরীবা (ঝগড়া); যেহেতু বনি-ইসরাইল মাবুদের সঙ্গে ঝগড়া করলো, আর তিনি তাদের মধ্যে পবিত্ররূপে মান্য হলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই ছিল মরীবার জল, যেখানে ইস্রায়েলীরা সদাপ্রভুর সঙ্গে বিবাদ করেছিল এবং সেই স্থানে তিনি তাদের মধ্যে পবিত্র প্রমাণিত হয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই জলের নাম মরীবা [বিবাদ]; যেহেতুক ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর সহিত বিবাদ করিল, আর তিনি তাহাদের মধ্যে পবিত্ররূপে মান্য হইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই জলের নাম মরীবা [বিবাদ]; যেহেতু ইস্রায়েল-সন্তানগণ সদাপ্রভুর সহিত বিবাদ করিল, আর তিনি তাহাদের মধ্যে পবিত্ররূপে মান্য হইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই জলকে বলা হল মরীবা (যার মানে “ঝগড়া”)। এখানে ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর সংগে ঝগড়া করেছিল আর সদাপ্রভু এখানেই তাদের মধ্যে নিজের পবিত্রতা প্রকাশ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই পানিকে বলা হল মরীবা (যার মানে “ঝগড়া”)। এখানে বনি-ইসরাইলরা মাবুদের সংগে ঝগড়া করেছিল আর মাবুদ এখানেই তাদের মধ্যে নিজের পবিত্রতা প্রকাশ করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জলস্রোতের নাম দেওয়া হল মরিবা (বিবাদ), কারণ সেখানে ইসরায়েলীরা প্রভু পরমেশ্বরের সঙ্গে বিবাদ করেছিল এবং তিনি তাদের সাক্ষাতে নিজ পবিত্রতা প্রমাণিত করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জায়গাটিকে বলা হতো মরীবার জল| এটিই সেই জায়গা যেখানে ইস্রায়েলীয়রা প্রভুর সঙ্গে বিবাদ করেছিল এবং এটিই সেই জায়গা যেখানে প্রভু তাদের দেখিয়েছিলেন যে তিনি পবিত্র|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জলের নাম মরীবা [বিবাদ]; যেহেতু ইস্রায়েল সন্তানরা সদাপ্রভুর সঙ্গে ঝগড়া করল, আর তিনি তাদের মধ্যে পবিত্র হিসাবে মান্য হলেন।