Numbers 20:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা কাদেশ থেকে ইদোমীয় বাদশাহ্‌র কাছে দূতের মাধ্যমে বলে পাঠালেন, তোমার ভাই ইসরাইল বলছে, আমাদের যে সমস্ত কষ্ট হয়েছে, তা তুমি জান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি কাদেশ থেকে ইদোমের রাজার কাছে বার্তাবাহকদের মাধ্যমে এই বার্তা প্রেরণ করলেন, “আপনার ভাই ইস্রায়েল এই কথা বলছে, আমাদের প্রতি যে সমস্ত কষ্ট ঘটেছিল, সেই বিষয় আপনি অবগত আছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি কাদেশ হইতে ইদোমীয় রাজার নিকটে দূত দ্বারা বলিয়া পাঠাইলেন, তোমার ভ্রাতা ইস্রায়েল কহিতেছে, আমাদের যে সমস্ত কষ্ট ঘটিয়াছে, তাহা তুমি জ্ঞাত আছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি কাদেশ হইতে ইদোমীয় রাজার নিকটে দূত দ্বারা বলিয়া পাঠাইলেন, তোমার ভ্রাতা ইস্রায়েল কহিতেছে, আমাদের যে সমস্ত কষ্ট ঘটিয়াছে, তাহা তুমি জ্ঞাত আছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরে মোশি কাদেশ থেকে লোক পাঠিয়ে ইদোম দেশের রাজাকে বলে পাঠালেন, “আমরা, আপনার ইস্রায়েলীয় ভাইয়েরা, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাদের দুঃখ-কষ্টের কথা জানেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরে মূসা কাদেশ থেকে লোক পাঠিয়ে ইদোম দেশের বাদশাহ্‌কে বলে পাঠালেন, “আমরা, আপনার ইসরাইলীয় ভাইয়েরা, আপনাকে একটা কথা বলতে চাই। আপনি আমাদের দুঃখ-কষ্টের কথা জানেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি কাদেশ থেকে ইদোমের রাজার কাছে দূত পাঠিয়ে আবেদন জানালেন, আপনার জ্ঞাতিভাই ইসরায়েলীদের নিবেদন এই: আমাদের দুঃখদুর্দশা যা ঘটেছে, সবই আপনি জানেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কাদেশে থাকাকালীন মোশি ইদোমীয় রাজার কাছে বার্তাসহ কয়েকজন লোককে পাঠালেন| বার্তায় বলা ছিল: “আপনার ভাইরা অর্থাৎ‌ ইস্রায়েলের লোকেরা, আপনাকে বলছে: আমাদের যে সব সমস্যা আছে সে সম্পর্কে আপনি সবই জানেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি কাদেশ থেকে ইদোমীয় রাজার কাছে দূতের মাধ্যমে বলে পাঠালেন, “তোমার ভাই ইস্রায়েল বলছে, ‘আমাদের যত কষ্ট হয়েছে, তা তুমি জানো।