Numbers 20:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পূর্বপুরুষেরা মিসরে গিয়েছিলেন, সেই মিসরে আমরা অনেক দিন বাস করেছিলাম; পরে মিসরীয়েরা আমাদের প্রতি ও আমাদের পূর্বপুরুষদের প্রতি দুর্ব্যবহার করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পূর্বপুরুষেরা মিশরে গিয়েছিলেন এবং বহু বছর আমরা সেখানে বসবাস করেছিলাম। মিশরীয়েরা আমাদের ও আমাদের পূর্বপুরুষদের প্রতি দুর্ব্যবহার করেছিল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষেরা মিসরে নামিয়া গিয়াছিলেন, সেই মিসরে আমরা অনেক দিন বাস করিয়াছিলাম; পরে মিস্রীয়েরা আমাদের প্রতি ও আমাদের পিতৃপুরুষদের প্রতি অসদ্ব্যবহার করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষেরা মিসরে নামিয়া গিয়াছিলেন, সেই মিসরে আমরা অনেক দিন বাস করিয়াছিলাম; পরে মিসরীয়েরা আমাদের প্রতি ও আমাদের পিতৃপুরুষদের প্রতি দুর্ব্যবহার করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষেরা মিসর দেশে গিয়েছিলেন আর আমরা অনেক বছর সেখানে বাস করেছি। মিসরীয়েরা আমাদের ও আমাদের পূর্বপুরুষদের উপর খারাপ ব্যবহার করায় আমরা সদাপ্রভুর কাছে কান্নাকাটি করেছিলাম। তিনি আমাদের কান্নাকাটি শুনে তাঁর দূত পাঠিয়ে মিসর থেকে আমাদের বের করে এনেছেন। “আমরা এখন আপনার রাজ্যের সীমানার কাছে কাদেশে আছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষেরা মিসর দেশে গিয়েছিলেন আর আমরা অনেক বছর সেখানে বাস করেছি। মিসরীয়রা আমাদের ও আমাদের পূর্বপুরুষদের উপর খারাপ ব্যবহার করায় আমরা মাবুদের কাছে ফরিয়াদ জানিয়েছিলাম। তিনি আমাদের ফরিয়াদ শুনে তাঁর ফেরেশতা পাঠিয়ে মিসর থেকে আমাদের বের করে এনেছেন। “আমরা এখন আপনার রাজ্যের সীমানার কাছে কাদেশে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পূর্বপুরুষেরা মিশরে গিয়েছিলেন এবং আমরা বহুকাল সেখানে বসবাস করেছিলাম। কিন্তু মিশরীরা আমাদের পূর্বপুরুষ ও আমাদের সঙ্গে দুর্ব্যবহার করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহু বছর আগে আমাদের পূর্বপুরুষরা মিশরে গিয়েছিলেন এবং আমরা সেখানে বহু বছর বাস করেছিলাম| মিশরের লোকরা আমাদের পূর্বপুরুষদের প্রতি নিষ্ঠুর ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পূর্বপুরুষরা মিশরে নেমে গিয়েছিলেন, সেই মিশরে আমরা অনেক দিন বাস করছিলাম। পরে মিশরীয়েরা আমাদের প্রতি ও আমাদের পূর্বপুরুষদের প্রতি খারাপ ব্যবহার করতে লাগল।