Numbers 20:16 — Compare Translations
7 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমরা মাবুদের কাছে কান্নাকাটি করলাম, আর তিনি আমাদের আর্তনাদ শুনলেন এবং ফেরেশতা প্রেরণ করে আমাদের মিসর থেকে বের করে আনলেন; আর দেখ, আমরা তোমার দেশের প্রান্তস্থিত কাদেশ নগরে আছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু আমরা সদাপ্রভুর কাছে যখন কাঁদলাম তিনি আমাদের কান্না শুনে একজন স্বর্গদূত পাঠিয়েছিলেন এবং মিশর থেকে আমাদের বের করে নিয়ে এলেন। “এখন আমরা, আপনার অঞ্চলের প্রান্তে কাদেশ নগরে অবস্থান করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমরা সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিলাম, আর তিনি আমাদের রব শুনিলেন, এবং দূত প্রেরণ করিয়া আমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলেন; আর দেখ, আমরা তোমার দেশের প্রান্তস্থিত কাদেশ নগরে আছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমরা সদাপ্রভুর উদ্দেশে ক্রন্দন করিলাম, আর তিনি আমাদের রব শুনিলেন, এবং দূত প্রেরণ করিয়া আমাদিগকে মিসর হইতে বাহির করিয়া আনিলেন; আর দেখ, আমরা তোমার দেশের প্রান্তস্থিত কাদেশ নগরে আছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমরা প্রভু পরমেশ্বরের কাছে কান্নাকাটি, সাহায্যের জন্য কাতর আবেদন জানালাম, তিনি আমাদের আর্তনাদ শুনলেন এবং স্বর্গদূত পাঠিয়ে মিশর থেকে আমাদের উদ্ধার করে আনলেন। বর্তমানে আমরা আপনার রাজ্যের প্রান্তে অবস্থিত জনপদ কাদেশ-এ আছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমরা প্রভুর কাছে সাহায্যের জন্য প্রার্থনা করেছিলাম| প্রভু আমাদের প্রার্থনা শুনেছিলেন এবং আমাদের সাহায্যের জন্য একজন দূত পাঠিয়েছিলেন| প্রভু আমাদের মিশর থেকে নিয়ে এসেছেন| “এখন আমরা আপনার দেশের প্রান্তে কাদেশে আছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন আমরা সদাপ্রভুর উদ্দেশ্যে কাঁদলাম, তিনি আমাদের রব শুনলেন এবং দূত পাঠিয়ে আমাদেরকে মিশর থেকে বের করে আনলেন। দেখ, আমরা তোমার দেশের শেষে অবস্থিত কাদেশ শহরে আছি।