Numbers 20:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আরজ করি, তুমি তোমার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দাও; আমরা শস্য ক্ষেত বা আঙ্গুর ক্ষেত দিয়ে যাব না, কূপের পানিও পান করবো না; কেবল রাজপথ দিয়ে যাব; যতদিন তোমার সীমা অতিক্রম না করি, ততদিন ডানে বা বামে ফিরব না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কৃপা করে আপনার দেশের মধ্যে দিয়ে আমাদের যাত্রা করতে দিন। আমরা কোনো চাষের জমি বা দ্রাক্ষাকুঞ্জের মধ্য দিয়ে যাব না, কুয়ো থেকে জলও পান করব না। আমরা সরাসরি রাজপথ দিয়ে যাব এবং যতক্ষণ না আপনার সীমানা পার হই, আমরা ডানদিকে বা বাঁদিকে ঘুরব না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি বিনয় করি, তুমি আপন দেশের মধ্য দিয়া আমাদিগকে যাইতে দেও; আমরা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাক্ষেত্র দিয়া যাইব না, কূপের জলও পান করিব না; কেবল রাজপথ দিয়া যাইব; যাবৎ তোমার সীমা উত্তীর্ণ না হই, তাবৎ দক্ষিণে কি বামে ফিরিব না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি বিনয় করি, তুমি আপন দেশের মধ্য দিয়া আমাদিগকে যাইতে দেও; আমরা শস্যক্ষেত্র কি দ্রাক্ষাক্ষেত্র দিয়া যাইব না, কূপের জলও পান করিব না; কেবল রাজপথ দিয়া যাইব; যাবৎ তোমার সীমা উত্তীর্ণ না হই, তাবৎ দক্ষিণে কি বামে ফিরিব না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনি আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দিন। আমরা কোন শস্য ক্ষেত কিম্বা আংগুর ক্ষেতের মধ্য দিয়ে যাব না, কিম্বা কোন কূয়া থেকে জলও খাব না। আমরা রাজপথ দিয়ে চলে যাব এবং আপনার রাজ্য পার হয়ে না যাওয়া পর্যন্ত ডানে কি বাঁয়ে পা বাড়াব না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনি আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দিন। আমরা কোন শস্য ক্ষেত কিংবা আংগুর ক্ষেতের মধ্য দিয়ে যাব না, কিংবা কোন কূয়া থেকে পানিও খাব না। আমরা রাজপথ দিয়ে চলে যাব এবং আপনার রাজ্য পার হয়ে না যাওয়া পর্যন্ত ডানে কি বাঁয়ে পা বাড়াব না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার নিবেদন এই যে, আপনি দয়া করে আপনার রাজ্যের ভিতর দিয়ে আমাদের যেতে দিন। আমরা ক্ষেতখামারে বা দ্রাক্ষাকুঞ্জে প্রবেশ করব না বা কোন ইঁদারা থেকে জলপান করব না। আমরা শুধু রাজপথ দিয়ে যাব এবং আপনার সীমানা পেরিয়ে না যাওয়া পর্যন্ত দক্ষিণে কিংবা বামে ফিরব না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দয়া করে আপনার দেশের মধ্য দিয়ে আমাদের যেতে দিন| আমরা কোনো শস্য ক্ষেত অথবা কোনো দ্রাক্ষাক্ষেতের মধ্য দিয়ে যাবো না| আমরা আপনাদের কোনো জলাশয় থেকে জল পান করবো না| আমরা রাজপথ বরাবর যাতায়াত করবো| আমরা ঐ রাস্তা থেকে কোনো সময়ই ডানদিকে অথবা বাঁদিকে যাবো না| যতক্ষণ পর্যন্ত আমরা আপনার দেশের মধ্য দিয়ে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তার ওপরেই থাকবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি অনুরোধ করি, তুমি তোমার দেশের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে দাও। আমরা শস্যক্ষেত দিয়ে যাব না, কুয়োর জলও পান করব না; শুধুমাত্র রাজপথ দিয়ে যাব; যে পর্যন্ত তোমার সীমানা পার না হই, ততক্ষণ ডানে কিংবা বামে ফিরব না’।”