Numbers 20:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইদোম তাঁকে বললো, তুমি আমার (দেশের) মধ্য দিয়ে যেতে পারবে না, গেলে আমি তলোয়ার নিয়ে তোমার বিরুদ্ধে বের হব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু ইদোম উত্তর দিল, “তোমরা এই দেশের মধ্য দিয়ে যেতে পারবে না। যদি সেই চেষ্টা করো, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধে যাব এবং তরোয়াল নিয়ে তোমাদের আক্রমণ করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইদোম তাঁহাকে কহিল, তুমি আমার [দেশের] মধ্য দিয়া যাইতে পাইবে না, গেলে আমি খগড় লইয়া তোমার বিরুদ্ধে বাহির হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইদোম তাঁহাকে কহিল, তুমি আমার দেশের মধ্য দিয়া যাইতে পারিবে না, গেলে আমি খড়্গ লইয়া তোমার বিরুদ্ধে বাহির হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু উত্তরে ইদোমের রাজা বললেন, “না, তোমরা এখান দিয়ে যেতে পারবে না। যদি তোমরা যাওয়ার চেষ্টা কর তবে আমরা যুদ্ধ করবার জন্য বের হয়ে তোমাদের আক্রমণ করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু জবাবে ইদোমের বাদশাহ্ বললেন, “না, তোমরা এখান দিয়ে যেতে পারবে না। যদি তোমরা যাওয়ার চেষ্টা কর তবে আমরা যুদ্ধ করবার জন্য বের হয়ে তোমাদের উপর হামলা করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ইদোমের রাজা তাঁকে বলে পাঠালেন, আমার রাজ্যের ভিতর দিয়ে তোমরা যেতে পারবে না। যদি যাও তাহলে আমি তোমাদের আক্রমণ করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইদোমীয় রাজা উত্তর দিলেন, “তোমরা আমার দেশের মধ্য দিয়ে যেতে পারবে না| তোমরা আমার দেশের মধ্য দিয়ে যাবার চেষ্টা করলে আমরা তরবারি নিয়ে তোমাদের সঙ্গে যুদ্ধ করবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইদোমের রাজা তাঁকে বলল, “তুমি আমার দেশের মধ্যে দিয়ে যেতে পাবে না, গেলে আমি তরোয়াল নিয়ে তোমাকে আক্রমণ করব।”