Numbers 20:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন বনি-ইসরাইল তাকে বললো, আমরা রাজপথ দিয়ে যাব; আমরা কিংবা আমাদের সমস্ত পশু, আমরা যদি তোমার পানি পান করি, তবে তার মূল্য দেব; আর কিছু নয়, কেবল আমাদেরকে পায়ে হেঁটে যেতে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রত্যুত্তরে ইস্রায়েলীরা বলল, “আমরা প্রধান পথ ধরেই যাত্রা করব। যদি আমরা, বা আমাদের পশুপাল কেউ জলপান করে, তার জন্য আমরা মূল্য দেব। আমরা শুধুমাত্র পায়ে হেঁটে পার হতে চাই, অন্য কিছু নয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ইস্রায়েল-সন্তানগণ তাহাকে কহিল, আমরা রাজপথ দিয়া যাইব; আমি কি আমার পশুগণ, আমরা যদি তোমার জল পান করি, তবে আমি তাহার মূল্য দিব; আর কিছু নয়, কেবল আমাকে পায়ে হাঁটিয়া যাইতে দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ইস্রায়েল-সন্তানগণ তাহাকে কহিল, আমরা রাজপথ দিয়া যাইব; আমরা কিম্বা আমাদের পশুগণ, আমরা যদি তোমার জল পান করি, তবে তাহার মূল্য দিব; আর কিছু নয়, কেবল আমাকে পায়ে হাঁটিয়া যাইতে দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা তাঁর উত্তরে বলে পাঠাল, “আমরা সদর রাস্তা ধরে যাব। আমাদের পশুপাল কিম্বা আমরা যদি আপনার দেশ থেকে কোন জল খাই তবে আমরা তার দাম দিয়ে দেব। আমরা কেবল পায়ে হেঁটে পার হয়ে যেতে চাই, আর কিছু নয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা তাঁর জবাবে বলে পাঠাল, “আমরা সদর রাস্তা ধরে যাব। আমাদের পশুপাল কিংবা আমরা যদি আপনার দেশ থেকে কোন পানি খাই তবে আমরা তার দাম দিয়ে দেব। আমরা কেবল পায়ে হেঁটে পার হয়ে যেতে চাই, আর কিছু নয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা আবার তাঁর কাছে আবেদন জানাল, আমরা শুধু রাজপথ দিয়ে যাব। আমাদের পশুপাল কিংবা আমরা যদি আপনার এলাকা থেকে জল পান করি তা হলে তার জন্য দাম আমরা দেব। আমাদের শুধু পায়ে হেঁটে আপনার রাজ্য পেরিয়ে যেতে দিন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা উত্তর দিল, “আমরা প্রধান রাস্তা দিয়ে যাবো| যদি আমাদের পশুরা আপনাদের কোনো জল পান করে, আমরা তার জন্য মূল্য দেবো| আমরা কেবলমাত্র আপনার দেশের মধ্য দিয়ে পায়ে হেঁটে যেতে চাই| আর কিছু নয়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল সন্তানরা তাকে বলল, “আমরা রাজপথ দিয়েই যাব। আমরা কিংবা আমাদের পশুরা যদি তোমার জল পান করি, তবে আমরা তার দাম দেব। আর কিছু নয়, শুধুমাত্র আমাদের পায়ে হেঁটে যেতে দাও।”