Numbers 20:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে মণ্ডলীর জন্য পানি ছিল না; তাতে লোকেরা মূসা ও হারুনের বিরুদ্ধে একত্র হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে সমাজের ব্যবহার্য কোনো জল ছিল না। তাই জনতা মোশি ও হারোণের বিপক্ষে একত্র হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে মণ্ডলীর জন্য জল ছিল না; তাহাতে লোকেরা মোশির ও হারোণের প্রতিকূলে একত্র হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে মণ্ডলীর জন্য জল ছিল না; তাহাতে লোকেরা মোশির ও হারোণের প্রতিকূলে একত্র হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে জল না থাকায় ইস্রায়েলীয়েরা মোশি ও হারোণের বিরুদ্ধে দল পাকালো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে পানি না থাকায় বনি-ইসরাইলরা মূসা ও হারুনের বিরুদ্ধে দল পাকালো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা যেখানে ছাউনি ফেলেছিল, সেই প্রান্তরে কোথাও জল ছিল না। তাই লোকেরা মোশি ও হারোণের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই জায়গায় লোকদের জন্য পর্যাপ্ত পরিমাণ জল ছিল না, সুতরাং মোশি এবং হারোণের কাছে অভিযোগ করার জন্যে লোকরা এক জায়গায় মিলিত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে মণ্ডলীর জন্য জল ছিল না; তাতে লোকেরা মোশির ও হারোণের বিরুদ্ধে জড়ো হল।