Numbers 20:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে ইদোম ইসরাইলকে তার সীমার মধ্য দিয়ে যেতে দিতে অসম্মত হল; ফলে ইসরাইল অন্য পথে গমন করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেহেতু ইদোম, তাদের ভূখণ্ড দিয়ে যেতে দিল না, তাই ইস্রায়েলীরা তাদের কাছ থেকে ফিরে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে ইদোম ইস্রায়েলকে আপন সীমার মধ্য দিয়া যাইতে দিতে অসম্মত হইল; অতএব ইস্রায়েল তাহার নিকট হইতে অন্য পথে গমন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে ইদোম ইস্রায়েলকে আপন সীমার মধ্য দিয়া যাইতে দিতে অসম্মত হইল; অতএব ইস্রায়েল তাহার নিকট হইতে অন্য পথে গমন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোমীয়েরা তাদের দেশের মধ্য দিয়ে যেতে দিতে অস্বীকার করল বলে ইস্রায়েলীয়েরা তাদের কাছ থেকে ফিরে চলে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোমীয়রা তাদের দেশের মধ্য দিয়ে যেতে দিতে অস্বীকার করল বলে বনি-ইসরাইলরা তাদের কাছ থেকে ফিরে চলে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোমের রাজা তাঁর রাজ্যের ভিতর দিয়ে ইসরায়েলীদের যেতে না দেওয়ায় ইসরায়েলীরা সেখান থেকে অন্য পথে যাত্রা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইদোমীয় রাজা তাঁর দেশের মধ্য দিয়ে ইস্রায়েলের লোকদের যাওয়া নিষেধ করলেন| তাই ইস্রায়েলের লোকরা ঘুরে অন্য পথে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইদোমের রাজা ইস্রায়েলকে তার সীমানা অতিক্রম করা অনুমতি প্রত্যাখান করল। তার জন্য ইস্রায়েল তার কাছ থেকে অন্য পথ দিয়ে গেল।