Numbers 20:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুনকে তার পূর্বপুরুষদের কাছে চলে যেতে হবে; কেননা আমি বনি-ইসরাইলকে যে দেশ দিয়েছি, সেই দেশে সে প্রবেশ করবে না; কারণ মরীবা পানির কাছে তোমরা আমার হুকুম অমান্য করেছিলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হারোণ তাঁর স্বজনবর্গের কাছে সংগৃহীত হবে। ইস্রায়েলীদের আমি যে দেশ দিতে চাই, সেখানে সে প্রবেশ করবে না, কারণ তোমরা উভয়েই মরীবার জলের কাছে আমার বিরুদ্ধাচারণ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হারোণ আপন লোকদের নিকটে সংগৃহীত হইবে; কেননা আমি ইস্রায়েল-সন্তানগণকে যে দেশ দিয়াছি, সেই দেশে সে প্রবেশ করিবে না; কারণ মরীবা জলের নিকটে তোমরা আমার আজ্ঞার বিরুদ্ধাচারী হইয়াছিলে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণ আপন লোকদের নিকটে সংগৃহীত হইবে; কেননা আমি ইস্রায়েল-সন্তানগণকে যে দেশ দিয়াছি, সেই দেশে সে প্রবেশ করিবে না; কারণ মরীবা জলের নিকটে তোমরা আমার আজ্ঞার বিরুদ্ধাচারী হইয়াছিলে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হারোণকে তার পূর্বপুরুষদের কাছে চলে যেতে হবে। যে দেশ আমি ইস্রায়েলীয়দের দেব তার সেখানে যাওয়া হবে না, কারণ মরীবাতে সেই জলের ব্যাপারে তোমরা আমার আদেশের বিরুদ্ধে কাজ করেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হারুনকে তার পূর্বপুরুষদের কাছে চলে যেতে হবে। যে দেশ আমি বনি-ইসরাইলদের দেব তার সেখানে যাওয়া হবে না, কারণ মরীবাতে সেই পানির ব্যাপারে তোমরা আমার হুকুমের বিরুদ্ধে কাজ করেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণ এবার তার পরলোকগত স্বজনদের সঙ্গে মিলিত হবে। ইসরায়েলীদের যে দেশ আমি দিয়েছি, সেই দেশে সে যেতে পারবে না, কারণ মরিবা জলস্রোতের কাছে তোমরা আমার নির্দেশ অমান্য করেছিলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হারোণের মৃত্যুর সময় হয়েছে এবং তার পূর্বপুরুষদের কাছে যাওয়ার সময় হয়েছে| যে দেশটা আমি ইস্রায়েলের লোকদের দেব বলে প্রতিশ্রুতি করেছিলাম, হারোণ সেই দেশে প্রবেশ করবে না| মোশি, আমি একথা তোমাকেও বললাম, কারণ তুমি এবং হারোণ দুজনেই মরীবার জলের ধারে দেওয়া আমার আজ্ঞার বিরুদ্ধাচরণ করেছিলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হারোণ তার লোকেদের কাছে জড়ো হবে, আমি ইস্রায়েল সন্তানকে যে দেশ দিয়েছি, সেই দেশে সে প্রবেশ করবে না। কারণ তোমরা উভয়েই মরীবা জলের কাছে আমার কথার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলে।