Numbers 20:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হারুনকে তার পোশাক ত্যাগ করিয়ে তার পুত্র ইলিয়াসরকে তা পরাও; হারুন সেই স্থানে নিজের পূর্বপুরুষদের কাছে চলে যাবে, সেখানে তার মৃত্যু হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হারোণের পোশাক খুলে ইলীয়াসরকে পরিয়ে দাও, কারণ হারোণ তাঁর স্বজনবর্গের কাছে সংগৃহীত হবে; সে সেখানেই মারা যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর হারোণকে তাহার বস্ত্র ত্যাগ করাইয়া তাহার পুত্র ইলীয়াসরকে তাহা পরিধান করাও; হারোণ সে স্থানে [আপন লোকদের কাছে] সংগৃহীত হইবে, সেখানে মরিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হারোণকে তাহার বস্ত্র ত্যাগ করাইয়া তাহার পুত্র ইলীয়াসরকে তাহা পরিধান করাও; হারোণ সেই স্থানে [আপন লোকদের কাছে] সংগৃহীত হইবে, সেখানে মরিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে হারোণের গা থেকে পুরোহিতের পোশাক খুলে নিয়ে সেটা তার ছেলে ইলীয়াসরকে পরিয়ে দাও, কারণ হারোণ তার পূর্বপুরুষদের কাছে চলে যাবে; সে সেখানেই মারা যাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে হারুনের শরীর থেকে ইমামের পোশাক খুলে নিয়ে সেটা তার ছেলে ইলীয়াসরকে পরিয়ে দাও, কারণ হারুন তার পূর্বপুরুষদের কাছে চলে যাবে; সে সেখানেই মারা যাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং হারোণের পোশাক খুলে ইলিয়াসরকে পরাও। সেখানে হারোণের মৃত্যু হবে এবং সে তার পরলোকগত স্বজনদের সঙ্গে মিলিত হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হারোণের বিশেষ বস্ত্র তার কাছ থেকে নিয়ে এসো এবং সেই বস্ত্রাদি তার পুত্র ইলীয়াসরকে পরিয়ে দাও| সেখানে পর্বতের ওপরে হারোণের মৃত্যু হবে| সে তার পূর্বপুরুষদের কাছে চলে যাবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হারোণের থেকে তার যাজকের পোশাক নিয়ে তার ছেলে ইলীয়াসরকে তা পরাও। হারোণ তার লোকেদের কাছে জড়ো হবে এবং সেখানে মারা যাবে।”