Numbers 20:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা মাবুদের হুকুম অনুযায়ী কাজ করলেন; তাঁরা সমস্ত মণ্ডলীর সাক্ষাতে হোর পর্বতে উঠলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু যে রকম বলেছিলেন, মোশি, ঠিক তাই করলেন। তাঁরা সমগ্র সমাজের দৃষ্টিগোচরে হোর পর্বতে উঠে গেলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি সদাপ্রভুর আজ্ঞানুযায়ী কর্ম্ম করিলেন; তাঁহারা সমস্ত মণ্ডলীর সাক্ষাতে হোর পর্ব্বতে উঠিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি সদাপ্রভুর আজ্ঞা অনুযায়ী কর্ম করিলেন; তাঁহারা সমস্ত মণ্ডলীর সাক্ষাতে হোর পর্বতে উঠিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি সদাপ্রভুর আদেশ মত কাজ করলেন। তাঁরা সমস্ত ইস্রায়েলীয়দের সামনে হোর পাহাড়ে উঠে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা মাবুদের হুকুম মত কাজ করলেন। তাঁরা সমস্ত বনি-ইসরাইলদের সামনে হোর পাহাড়ে উঠে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি প্রভু পরমেশ্বরের নির্দেশমত কাজ করলেন। সমগ্র জনমণ্ডলীর সাক্ষাতে তাঁরা হোর পর্বথে উঠে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি প্রভুর আজ্ঞা পালন করলেন| মোশি, হারোণ এবং ইলীয়াসর হোর পর্বতের ওপরে গেলেন এবং ইস্রায়েলের সমস্ত লোক তাদের সেখানে যেতে দেখল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি সদাপ্রভুর আদেশ অনুযায়ী কাজ করলেন। তাঁরা সমস্ত মণ্ডলীর সাক্ষাৎে হোর পর্বতে উঠলেন।