Numbers 20:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা হারুনকে তাঁর পোশাক ত্যাগ করিয়ে তাঁর পুত্র ইলিয়াসরকে তা পরালেন এবং সেই পর্বত শৃঙ্গে হারুন ইন্তেকাল করলেন; পরে মূসা ও ইলিয়াসর পর্বত থেকে নেমে আসলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি, হারোণের পোশাক খুলে, তাঁর পুত্র ইলীয়াসরকে পরিয়ে দিলেন। হারোণ সেই পর্বতের উপরে মারা গেলেন। তারপর মোশি ও ইলীয়াসর পর্বত থেকে নেমে এলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি হারোণকে তাঁহার বস্ত্র ত্যাগ করাইয়া তাঁহার পুত্র ইলীয়াসরকে তাহা পরিধান করাইলেন; এবং হারোণ সে স্থানে পর্ব্বতশৃঙ্গে মরিলেন; পরে মোশি ও ইলীয়াসর পর্ব্বত হইতে নামিয়া আসিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি হারোণকে তাঁহার বস্ত্র ত্যাগ করাইয়া তাঁহার পুত্র ইলীয়াসরকে তাহা পরিধান করাইলেন, এবং হারোণ সেই স্থানে পর্বতশৃঙ্গে মরিলেন; পরে মোশি ও ইলীয়াসর পর্বত হইতে নামিয়া আসিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর মোশি হারোণের গা থেকে পুরোহিতের পোশাক খুলে নিয়ে সেটা তাঁর ছেলে ইলীয়াসরকে পরিয়ে দিলেন। হারোণ সেই পাহাড়ের চূড়ায় মারা গেলেন। তারপর মোশি ও ইলীয়াসর পাহাড় থেকে নেমে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর মূসা হারুনের শরীর থেকে ইমামের পোশাক খুলে নিয়ে সেটা তাঁর ছেলে ইলীয়াসরকে পরিয়ে দিলেন। হারুন সেই পাহাড়ের চূড়ায় ইন্তেকাল করলেন। তারপর মূসা ও ইলীয়াসর পাহাড় থেকে নেমে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে মোশি হারোণের পোশাক খুলে নিয়ে তাঁর পুত্র ইলিয়াসরকে পরিয়ে দিলেন। হারোণ সেই পাহাড়ের চূড়ায় মারা গেলেন। মোশি ও ইলিয়াসর তারপর পাহাড় থেকে নেমে এলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি হারোণের বিশেষ পোশাক খুলে নিলেন এবং হারোণের পুত্র ইলীয়াসরকে সেই সব পোশাক পরিয়ে দিলেন| এরপর পর্বতের চূড়ায় হারোণ মারা গেলে মোশি এবং ইলীয়াসর পর্বত থেকে নেমে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি হারোণের যাজকের পোশাক নিয়ে তাঁর ছেলে ইলীয়াসরকে তা পড়ালেন। হারোণ সেই পর্বতের চূড়ায় মারা গেলেন। তখন মোশি ও ইলীয়াসর পর্বত থেকে নেমে আসলেন।