Numbers 20:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যখন সমস্ত মণ্ডলী দেখলো যে হারুন ইন্তেকাল করেছেন, তখন সমস্ত ইসরাইল-কুল হারুনের জন্য ত্রিশ দিন পর্যন্ত শোক করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন সমগ্র সমাজ অবগত হল যে হারোণ মারা গিয়েছেন, তখন ইস্রায়েলীরা সবাই তাঁর জন্য ত্রিশ দিন শোক করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যখন সমস্ত মণ্ডলী দেখিল যে, হারোণ মরিয়া গিয়াছেন, তখন সমস্ত ইস্রায়েল-কুল হারোণের জন্য ত্রিশ দিন পর্য্যন্ত শোক করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যখন সমস্ত মণ্ডলী দেখিল যে, হারোণ মরিয়া গিয়াছেন, তখন সমস্ত ইস্রায়েল-কুল হারোণের জন্য ত্রিশ দিন পর্যন্ত শোক করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা সবাই যখন জানতে পারল যে, হারোণ মারা গেছেন তখন গোটা ইস্রায়েল জাতি ত্রিশ দিন পর্যন্ত তাঁর জন্য শোক করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা সবাই যখন জানতে পারল যে, হারুন ইন্তেকাল করেছেন তখন গোটা ইসরাইল জাতি ত্রিশ দিন পর্যন্ত তাঁর জন্য শোক করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হারোণের মৃত্যুর পর সমগ্র ইসরায়েলী জনতা তাঁর জন্য ত্রিশ দিন শোক পালন করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের সকল লোক হারোণের মৃত্যুর খবর জানল| এই কারণে ইস্রায়েলের প্রত্যেক ব্যক্তি 30 দিন শোক পালন করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন সমস্ত মণ্ডলী দেখল যে, হারোণ মারা গেছেন, তখন সমস্ত ইস্রায়েল কুল হারোণের জন্য ত্রিশ দিন পর্যন্ত কাঁদল।