Numbers 20:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা মূসার সঙ্গে ঝগড়া করে বললো, হায়, আমাদের ভাইয়েরা যখন মাবুদের সম্মুখে মারা গেল, তখন কেন আমাদের মৃত্যু হল না?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মোশির সঙ্গে বিবাদ করে বলল, “আমাদের ভ্রাতৃবর্গ যখন সদাপ্রভুর সামনে মারা গেল, তখন আমরাও যদি মারা যেতাম!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা মোশির সহিত বিবাদ করিয়া কহিল, হায়, আমাদের ভ্রাতৃগণ যখন সদাপ্রভুর সম্মুখে মরিয়া গেল, তখন কেন আমাদের মৃত্যু হইল না?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা মোশির সহিত বিবাদ করিয়া কহিল, হায়, আমাদের ভ্রাতৃগণ যখন সদাপ্রভুর সম্মুখে মরিয়া গেল, তখন কেন আমাদের মৃত্যু হইল না?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মোশির সংগে ঝগড়া করে বলল, “আমাদের ভাইয়েরা যখন সদাপ্রভুর সামনে মারা গেল তখন যদি আমরাও মরতাম তবে ভাল হত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মূসার সংগে ঝগড়া করে বলল, “আমাদের ভাইয়েরা যখন মাবুদের সামনে মারা গেল তখন যদি আমরাও মরতাম তবে ভাল হত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা মোশির সঙ্গে বিবাদ শুরু করল, বলল, হায়, প্রভু পরমেশ্বরের সম্মুখে আমাদের ভাইবন্ধুরা যখন মারা গেল তখনই আমরা কেন মরলাম না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা মোশির সঙ্গে তর্ক করে বলল, “এও হলে ভাল হতো যদি আমরা আমাদের ভাইদের মতো প্রভুর সামনে মারা যেতাম|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মোশির সঙ্গে ঝগড়া করে বলল, “হায়, আমাদের ভাইয়েরা যখন সদাপ্রভুর সামনে মারা গেল, তখন কেন আমাদের মৃত্যু হল না?