Numbers 20:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কুস্থানে আনবার জন্য মিসর থেকে আমাদের কেন বের করে নিয়ে আসলে? এই স্থানে কোন শস্য হয় না, ডুমুর বা আঙ্গুর বা ডালিম হয় না এবং পান করার পানিও নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তোমরা মিশর থেকে আমাদের বের করে এই ভয়ংকর জায়গায় নিয়ে এলে? এখানে কোনো শস্য বা ডুমুর, দ্রাক্ষালতা বা বেদানা নেই। পান করার জন্য জলও নেই!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কুস্থানে আনিবার জন্য আমাদিগকে মিসর হইতে কেন বাহির করিয়া লইয়া আসিলে? এই স্থানে চাস কি ডুমুর কি দ্রাক্ষা কি দাড়িম্ব হয় না, এবং পান করিবার জলও নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কুস্থানে আনিবার জন্য আমাদিগকে মিসর হইতে কেন বাহির করিয়া লইয়া আসিলে? এই স্থানে চাষ কি ডুমুর কি দ্রাক্ষা কি দাড়িম্ব হয় না, এবং পান করিবার জলও নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিসর দেশ থেকে কেন তুমি আমাদের এই ভীষণ জায়গায় নিয়ে আসলে? এই জায়গায় না আছে কোন শস্য বা ডুমুর ফল, না আছে আংগুর লতা বা ডালিম ফল; তার উপর খাবার জলও এখানে নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিসর দেশ থেকে কেন তুমি আমাদের এই ভীষণ জায়গায় নিয়ে আসলে? এই জায়গায় না আছে কোন শস্য বা ডুমুর ফল, না আছে আংগুর লতা বা ডালিম ফল; তার উপর খাবার পানিও এখানে নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই নিকৃষ্ট জায়গায় নিয়ে আসার জন্যই কি তোমরা মিশর থেকে আমাদের বার করে এনেছিলেন? এখানে কোন ফসল হয় না, ডুমুর বা আঙুর কিংবা ডালিম কিছুই হয় না, এমন কি পানীয় জলও এখানে নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি কেন আমাদের মিশর থেকে এই খারাপ জায়গায় নিয়ে এসেছেন? এখানে কোনো শস্য নেই| এখানে কোনো ডুমুর, দ্রাক্ষা অথবা ডালিম ফল নেই এবং পানের জন্য কোনো জলও নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভয়ঙ্কর জায়গায় আনার জন্য আমাদেরকে মিশর থেকে কেন বের করে নিয়ে আসলে? এখানে চাষ কিংবা ডুমুর কিংবা আঙ্গুর কিংবা ডুমুর হয় না এবং পান করার জলও নেই।”