Numbers 20:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা ও হারুন সমাজের সম্মুখ থেকে জমায়েত-তাঁবুর দ্বারে গিয়ে উবুড় হয়ে পড়লেন; আর মাবুদের মহিমা তাঁদের দৃষ্টিগোচর হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি ও হারোণ, মণ্ডলী থেকে পৃথক হয়ে সমাগম তাঁবুর প্রবেশপথে গেলেন এবং তারা উপুড় হয়ে পড়লেন আর তাদের সামনে সদাপ্রভুর মহিমা প্রকাশিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি ও হারোণ সমাজের সাক্ষাৎ হইতে সমাগম-তাম্বুর দ্বারে গিয়া উবুড় হইয়া পড়িলেন; আর সদাপ্রভুর প্রতাপ তাঁহাদের দৃষ্টিগোচর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি ও হারোণ সমাজের সাক্ষাৎ হইতে সমাগম-তাম্বুর দ্বারে গিয়া উবুড় হইয়া পড়িলেন; আর সদাপ্রভুর প্রতাপ তাঁহাদের দৃষ্টিগোচর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে মোশি ও হারোণ তাদের কাছ থেকে মিলন-তাম্বুর দরজার কাছে গিয়ে উবুড় হয়ে পড়লেন। তখন সদাপ্রভুর মহিমা তাঁদের সামনে প্রকাশ পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে মূসা ও হারুন তাদের কাছ থেকে মিলন-তাম্বুর দরজার কাছে গিয়ে সেজদায় পড়লেন। তখন মাবুদের মহিমা তাঁদের সামনে প্রকাশ পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি ও হারোণ জনতার সম্মুখ থেকে সরে গিয়ে সম্মিলন শিবিরের দ্বারে উবুড় হয়ে পড়লেন। তখন প্রভু পরমেশ্বরের আলোকোজ্জ্বল মহিমা তাঁদের সম্মুখে প্রতিভাত হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুতরাং মোশি এবং হারোণ লোকদের কাছ থেকে বিদায় নিয়ে সমাগম তাঁবুর প্রবেশ পথে গেলেন| তাঁরা মাটিতে উপুড় হয়ে পড়লে প্রভুর মহিমা তাঁদের সামনে প্রকাশিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি ও হারোণ সমাজের সামনে থেকে সমাগম তাঁবুর প্রবেশপথে গিয়ে উপুড় হয়ে পড়লেন। সদাপ্রভুর মহিমা তাদের কাছে প্রকাশিত হল।