Numbers 20:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি লাঠি নাও এবং তুমি ও তোমার ভাই হারুন মণ্ডলীকে একত্র করে তাদের সাক্ষাতে ঐ শৈলকে বল, তাতে সে পানি দেবে; এভাবে তুমি তাদের জন্য শৈল থেকে পানি বের করে মণ্ডলী ও তাদের পশুগুলোকে পান করাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার লাঠিটি নাও এবং তুমি ও তোমার ভাই হারোণ মণ্ডলীকে একত্র করো। তাদের দৃষ্টিগোচরে ওই শৈলকে গিয়ে বলো, সে তার অভ্যন্তরস্থ জল নির্গত করবে। তুমি শৈল থেকে সমাজের জন্য জল নির্গত করবে, যেন তারা ও তাদের পশুপাল সেই জলপান করতে পারে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি যষ্টি লও, এবং তুমি ও তোমার ভ্রাতা হারোণ মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ঐ শৈলকে বল, তাহাতে সে নিজ জল প্রদান করিবে; এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশুগণকে পান করাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি যষ্টি লও, এবং তুমি ও তোমার ভ্রাতা হারোণ মণ্ডলীকে একত্র করিয়া তাহাদের সাক্ষাতে ঐ শৈলকে বল, তাহাতে সে নিজ জল প্রদান করিবে; এইরূপে তুমি তাহাদের নিমিত্তে শৈল হইতে জল বাহির করিয়া মণ্ডলীকে ও তাহাদের পশু সকলকে পান করাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি সেই লাঠিটা নাও আর তুমি ও তোমার ভাই হারোণ ইস্রায়েলীয়দের এক জায়গায় জড়ো কর। ঐ যে বিরাট পাথরটা রয়েছে তুমি ইস্রায়েলীয়দের সামনে ওটাকে বল আর তাতে ওটা জল দেবে। ইস্রায়েলীয়েরা এবং তাদের পশুপাল যাতে খেতে পারে সেইজন্য তুমি তাদের জন্য পাথর থেকে জল বের করে আনবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি সেই লাঠিটা নাও আর তুমি ও তোমার ভাই হারুন বনি-ইসরাইলদের এক জায়গায় জমায়েত কর। ঐ যে বিরাট পাথরটা রয়েছে তুমি বনি-ইসরাইলদের সামনে ওটাকে বল আর তাতে ওটা পানি দেবে। বনি-ইসরাইলরা এবং তাদের পশুপাল যাতে খেতে পারে সেইজন্য তুমি তাদের জন্য পাথর থেকে পানি বের করে আনবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার যষ্ঠি নাও এবং তোমার ভাই হারোণকে নিয়ে জনমণ্ডলীকে একত্র করে তাদের সকলের সামনে ঐ পাহাড়কে জন দান করতে বল। এইভাবে পাহাড় থেকে জল বার করে তুমি জনমণ্ডলী ও তাদের পশুপালকে জল পান করাতে পারবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হাঁটার বিশেষ লাঠিটি নিয়ে এসো| হারোণ এবং লোকদের নিয়ে সেই পাহাড়ের সামনে এসো| সবার সামনে ঐ পাহাড়কে বলো, তখন ঐ পাহাড় থেকে জল প্রবাহিত হবে| তুমি সেই জল লোকদের এবং তাদের পশুদের দিতে পারবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তুমি লাঠি নাও এবং তুমি ও তোমার ভাই হারোণ মণ্ডলীকে জড়ো করে তাদের সাক্ষাৎে ঐ শিলাকে বল, তাতে সে নিজে জল দেবে; এই ভাবে তুমি তাদের জন্য শিলা থেকে জল বের করে মণ্ডলীকে ও তাদের পশুদেরকে পান করাবে।”