Numbers 20:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মূসা মাবুদের হুকুম অনুসারে তাঁর সম্মুখ থেকে ঐ লাঠি নিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব মোশি, সদাপ্রভুর উপস্থিতিতে সেই লাঠিটি গ্রহণ করলেন, যেমন তিনি তাকে আদেশ দিয়েছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন মোশি সদাপ্রভুর আজ্ঞানুসারে তাঁহার সম্মুখ হইতে ঐ যষ্টি লইলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন মোশি সদাপ্রভুর আজ্ঞা অনুসারে তাঁহার সম্মুখ হইতে ঐ যষ্টি লইলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর আদেশ মতই তাঁর সামনে থেকে মোশি সেই লাঠিটা তুলে নিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের হুকুম মতই তাঁর সামনে থেকে মূসা সেই লাঠিটা তুলে নিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোশি তখন প্রভু পরমেশ্বরের নির্দেশ মত তাঁর সম্মুখ থেকে ঐ যষ্ঠি তুলে নিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লাঠিটি পবিত্র তাঁবুতে প্রভুর সামনে ছিল| প্রভু যেভাবে বলেছিলেন, মোশি সেই ভাবেই লাঠিটি নিয়ে এলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি সদাপ্রভুর আদেশ অনুসারে তাঁর সামনে থেকে ঐ লাঠি নিলেন।