Numbers 21:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখান থেকে যাত্রা করে আমোরীয়দের দেশের সীমা থেকে বের হয়ে অর্ণোনের অন্য পারে মরুভূমিতে শিবির স্থাপন করলো; কেননা মোয়াবের ও আমোরীয়দের মধ্যবর্তী অর্ণোন মোয়াবের সীমা।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখান থেকে যাত্রা করে তারা অর্ণোনের পাশে ছাউনি স্থাপন করল। অর্ণোন মরুভূমিতে অবস্থিত, যা ইমোরীয়দের এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল। মোয়াব এবং ইমোরীয়দের মধ্যে অর্ণোনই হল মোয়াবের সীমানা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথা হইতে যাত্রা করিয়া ইমোরীয়দের সীমা হইতে নির্গত অর্ণোনের অন্য পারে প্রান্তরে শিবির স্থাপন করিল; কেননা মোয়াবের ও ইমোরীয়দের মধ্যবর্ত্তী অর্ণোন মোয়াবের সীমা।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথা হইতে যাত্রা করিয়া ইমোরীয়দের সীমা হইতে নির্গত অর্ণোনের অন্য পারে প্রান্তরে শিবির স্থাপন করিল; কেননা মোয়াবের ও ইমোরীয়দের মধ্যবর্তী অর্ণোন মোয়াবের সীমা।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে যাত্রা করে তারা অর্ণোন নদীর ওপারে গিয়ে ছাউনি ফেলল। ইমোরীয়দের দেশ থেকে যে মরু-এলাকাটা শুরু হয়েছে তার মধ্যে ছিল এই অর্ণোন নদীটা। নদীটার এক পাশে ছিল মোয়াব আর অন্য পাশে ছিল ইমোরীয়দের দেশ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে যাত্রা করে তারা অর্ণোন নদীর ওপারে গিয়ে ছাউনি ফেলল। আমোরীয়দের দেশ থেকে যে মরুভূমিটা শুরু হয়েছে তার মধ্যে ছিল এই অর্ণোন নদীটা। নদীটার এক পাশে ছিল মোয়াব আর অন্য পাশে ছিল আমোরীয়দের দেশ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আবার সেখান থেকে অর্ণোনের অপর পারে ইমোরীদের দেশের কাছাকাছি একটি প্রান্তরে এসে শিবির স্থাপন করল। মোয়াব ও ইমোরীদের অঞ্চলের মাঝখানে অবস্থিত অর্ণোন পর্যন্ত মোয়াবের সীমানা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা সরে গিয়ে মরুভূমিতে অর্ণোন নদীর অপর পারে শিবির স্থাপন করল| এই নদীটি অম্মোনীয় সীমান্তে শুরু হয়েছিল| উপত্যকা হল মোয়াব এবং ইমোরীয়ের মধ্যে সীমারেখা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখান থেকে যাত্রা করে ইমোরীয়দের সীমানা থেকে প্রসারিত অর্ণোনের অন্য পারের মরুপ্রান্তে শিবির স্থাপন করল। কারণ মোয়াবের ও ইমোরীয়দের মাঝে অর্ণোন মোয়াবের সীমানা।