Numbers 21:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য মাবুদের যুদ্ধ-বিবরণী কিতাবে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের সমস্ত উপত্যকা,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে সদাপ্রভুর যুদ্ধ সংক্রান্ত পুস্তকে লিপিবদ্ধ আছে, “শূফাতে অবস্থিত বাহেব ও উপত্যকা সকল, অর্ণোন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য সদাপ্রভুর যুদ্ধপুস্তকে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকা সকল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য সদাপ্রভুর যুদ্ধপুস্তকে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকা সকল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর যুদ্ধ নামে বইটাতে আছে, “আর্‌ শহরের দিকে চলে যাওয়া শূফা এলাকার বাহেব এবং অর্ণোন ও তার উপনদী বয়ে যাওয়া খাদগুলো এবং খাদের পাশে পাহাড়ের গায়ের ঢালু জায়গা, যেগুলো মোয়াবের এক দিকের সীমানা।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মাবুদের যুদ্ধ” নামে বইটাতে আছে, “আর্‌ শহরের দিকে চলে যাওয়া শূফা এলাকার বাহেব এবং অর্ণোন ও তার উপনদী বয়ে যাওয়া খাদগুলো এবং খাদের পাশে পাহাড়ের গায়ের ঢালু জায়গা, যেগুলো মোয়াবের এক দিকের সীমানা।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের যুদ্ধবিগ্রহের বিবরণ যে গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তাতে এই সীমানা সম্বন্ধে বলা হয়েছে: “শুফা অঞ্চলের বাহেব, আর্ণোনের গিরিখাত
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণে এই কথাগুলো লেখা হয়েছে প্রভুর যুদ্ধ সংক্রান্ত পুস্তকে: “…এবং শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকাগুলি
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য সদাপ্রভুর যুদ্ধের বইয়ে বলা আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকাগুলি