Numbers 21:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে আসলো। এটি সেই কূপ, যার বিষয়ে মাবুদ মূসাকে বললেন, তুমি লোকদেরকে একত্র কর, আমি তাদেরকে পানি দেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই স্থান থেকে তারা ক্রমাগত অগ্রসর হয়ে বীর-এ গেল। সেই কুয়োর কাছে সদাপ্রভু মোশিকে বললেন, “লোকদের একত্র করো। আমি তাদের জল দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথা হইতে তাহারা বের [কূপ] নামক স্থানে আসিল। এ সেই কূপ, যাহার বিষয়ে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদিগকে একত্র কর, আমি তাহাদিগকে জল দিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথা হইতে তাহারা বের [কূপ] নামক স্থানে আসিল। এটি সেই কূপ, যাহার বিষয়ে সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি লোকদিগকে একত্র কর, আমি তাহাদিগকে জল দিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখান থেকে যাত্রা করে ইস্রায়েলীয়েরা বের নামে একটা কূয়ার কাছে আসল। এই কূয়ার কাছে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদের একসংগে জড়ো কর, আমি তাদের জল দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখান থেকে যাত্রা করে বনি-ইসরাইলরা বের নামে একটা কূয়ার কাছে আসল। এই কূয়ার কাছে মাবুদ মূসাকে বললেন, “তুমি লোকদের একসংগে জমায়েত কর, আমি তাদের পানি দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখান থেকে তারা বের (কূপ) নামক স্থানে গেল। এখানে ছিল সেই কূপ, যার সম্পর্কে প্রভু পরমেশ্বর মোশিকে বলেছিলেন, তুমি লোকদের একত্র কর, আমি তাদের জল পান করাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা সেই জায়গা ছেড়ে বেরের দিকে যাত্রা করল| এই জায়গাটিতে কুয়ো ছিল| এটিই সেই জায়গা যেখানে প্রভু মোশিকে বললেন, “সমস্ত লোকদের একত্রে এখানে নিয়ে এসো, আমি তাদের জল দেবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখান থেকে তারা বের [কূপ] নামক স্থানে আসল। এ সেই কুয়ো, যার বিষয়ে সদাপ্রভু মোশিকে বললেন, “তুমি লোকদেরকে জড়ো কর, আমি তাদেরকে জল দেব।”