Numbers 21:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই সময় ইসরাইল এই গজল গাইল— হে কূপ, উচ্ছলিত হও; তোমরা এর উদ্দেশে গান কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েলীরা এই গীত গাইল “উৎসারিত হও, হে কুয়ো, এর উদ্দেশে গাও গীত,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তৎকালে ইস্রায়েল এই গীত গান করিল, হে কূপ, উত্থিত হও; তোমরা ইহার উদ্দেশে গান কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তৎকালে ইস্রায়েল এই গীত গান করিল- হে কূপ, উত্থিত হও; তোমরা ইহার উদ্দেশে গান কর;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়েরা এই গানটা করল: “হে কূয়া, তুমি জলে ভরে ওঠো। তোমরা এই কূয়ার বিষয় নিয়ে গান কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলরা এই গজলটি করল: “হে কূয়া, তুমি পানিতে ভরে ওঠো। তোমরা এই কূয়ার বিষয় নিয়ে গজল গাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন গেয়েছিল এই গানঃ উচ্ছলিত হও হে কূপ! অভিনন্দিত করি তোমায় গানে গানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইস্রায়েলের লোকরা এই গানটি গাইল: “কুয়ো তুমি ঝর্ণা হয়ে ওঠো| তোমরা এই নিয়ে গান ধরো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইস্রায়েল এই গীত গান করল, “হে কুয়ো, জেগে ওঠো; তোমরা এর উদ্দেশ্যে গান কর;