Numbers 21:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইসরাইল মাবুদের উদ্দেশে মানত করে বললো, যদি তুমি এই লোকদেরকে আমার হাতে তুলে দাও, তবে আমি তাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইস্রায়েল সদাপ্রভুর কাছে এই শপথ করল, “যদি তুমি এই লোকদের আমাদের হাতে সমর্পণ করো, তবে আমরা তাদের নগরগুলি নিঃশেষে বিনষ্ট করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশে মানত করিয়া কহিল, যদি তুমি এই লোকদিগকে আমার হস্তে সমর্পণ কর, তবে আমি তাহাদের নগর সকল নিঃশেষে বিনষ্ট করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশে মানত করিয়া কহিল, যদি তুমি এই লোকদিগকে আমার হস্তে সমর্পণ কর, তবে আমি তাহাদের নগর সকল নিঃশেষে বিনষ্ট করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন ইস্রায়েলীয়েরা সদাপ্রভুর কাছে মানত করে বলল, “অরাদের এই লোকদের তুমি যদি আমাদের হাতের মুঠোয় এনে দাও, তবে আমরা তাদের গ্রাম ও শহরগুলো একেবারে ধ্বংস করে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন বনি-ইসরাইলরা মাবুদের কাছে মানত করে বলল, “অরাদের এই লোকদের তুমি যদি আমাদের হাতের মুঠোয় এনে দাও, তবে আমরা তাদের গ্রাম ও শহরগুলো একেবারে ধ্বংস করে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তখন প্রভু পরমেশ্বরের কাছে মানত করে বলল, তুমি যদি এদের বিরুদ্ধে আমাদের জয়ী কর তাহলে আমরা এদের জনপদগুলি নিঃশেষে ধ্বংস করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইস্রায়েলের লোকরা প্রভুর কাছে এক বিশেষ শপথ করে বললেন: “প্রভু দয়া করে এইসব লোকদের পরাজিত করতে আমাদের সাহায্য করুন| যদি আপনি এটা করেন তাহলে আমরা তাদের শহরগুলো আপনাকে দেবো| আমরা তাদের সম্পূর্ণ ধ্বংস করবো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েল সদাপ্রভুর উদ্দেশ্যে মানত করে বলল, “যদি তুমি এই লোকেদের উপর আমাদের জয়ী কর, তবে আমরা তাদের শহরগুলি সম্পূর্ণরূপে বিনষ্ট করব।”