Numbers 21:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবুও সীহোন তার সীমার মধ্য দিয়ে ইসরাইলকে যেতে দিল না; উপরন্তু সীহোন তার সমস্ত লোককে একত্র করে ইসরাইলের বিরুদ্ধে মরুভূমিতে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইসরাইলের সঙ্গে যুদ্ধ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সীহোন কিন্তু তাঁর এলাকা দিয়ে ইস্রায়েলীদের যেতে দিলেন না। তিনি তাঁর সমস্ত সেনা সমাবেশ করে প্রান্তরে ইস্রায়েলীদের বিপক্ষে অগ্রসর হলেন। যহসে পৌঁছে তিনি ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তথাপি সীহোন আপন সীমা দিয়া ইস্রায়েলকে যাইতে দিল না; কিন্তু সীহোন আপনার সমস্ত প্রজাকে একত্র করিয়া ইস্রায়েলের প্রতিকূলে প্রান্তরে বাহির হইল, এবং যহসে উপস্থিত হইয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তথাপি সীহোন আপন সীমা দিয়া ইস্রায়েলকে যাইতে দিল না; কিন্তু সীহোন আপনার সমস্ত প্রজাকে একত্র করিয়া ইস্রায়েলের প্রতিকূলে প্রান্তরে বাহির হইল, এবং যহসে উপস্থিত হইয়া ইস্রায়েলের সহিত যুদ্ধ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সীহোন তাঁর রাজ্যের মধ্য দিয়ে ইস্রায়েলীয়দের যেতে দিলেন না। তিনি তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে মরু-এলাকায় ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তিনি যহস শহরে উপস্থিত হয়ে ইস্রায়েলীয়দের সংগে যুদ্ধ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সীহোন তাঁর রাজ্যের মধ্য দিয়ে বনি-ইসরাইলদের যেতে দিলেন না। তিনি তাঁর সমস্ত সৈন্যদল নিয়ে মরুভূমিতে বনি-ইসরাইলদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলেন। তিনি যহস শহরে উপস্থিত হয়ে বনি-ইসরাইলদের সংগে যুদ্ধ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু সিহোন তাঁর রাজ্যের ভিতর দিয়ে ইসরায়েলীদের যাওয়ার অনুমতি দিলেন না। তিনি তাঁর প্রজাদের একত্র করে ইসরায়েলীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রান্তরে একত্র হলেন এবং জাহস্-এ এসে ইসরায়েলীদের আক্রমণ করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু রাজা সীহোন তাঁর দেশের মধ্য দিয়ে লোকদের যাওয়ার অনুমতি দিলেন না| রাজা তাঁর সৈন্যবাহিনীকে এক জায়গায় একত্রিত করে ইস্রায়েলের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মরুভূমির দিকে অগ্রসর হলেন| রাজার সৈন্যরা যহস নামে একটি জায়গায় ইস্রায়েলের লোকদের বিরুদ্ধে যুদ্ধ করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু সীহোনের রাজা তার সীমানা দিয়ে ইস্রায়েলকে যেতে দিল না; পরিবর্তে সীহোনের রাজা তার সমস্ত প্রজাকে জড়ো করে ইস্রায়েলের বিরুদ্ধে মরুপ্রান্তে বের হল এবং যহসে উপস্থিত হয়ে ইস্রায়েলের সঙ্গে যুদ্ধ করল।