Numbers 21:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ইসরাইল তলোয়ার দ্বারা তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোনীয়দের সীমানা পর্যন্ত তার দেশ অধিকার করলো; কারণ অম্মোনীয়দের সীমা দৃঢ় ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাতে ইস্রায়েল তাঁকে তরোয়াল দিয়ে আঘাত করল এবং অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত দখল করে নিল, কারণ অম্মোনীয়দের সীমানা সুরক্ষিত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে ইস্রায়েল খড়গধারে তাহাকে আঘাত করিয়া অর্ণোন অবধি যব্বোক পর্য্যন্ত অর্থাৎ অম্মোন-সন্তানদের নিকট পর্য্যন্ত তাহার দেশ অধিকার করিল; কারণ অম্মোন-সন্তানদের সীমা দৃঢ় ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে ইস্রায়েল খড়্‌গধারে তাহাকে আঘাত করিয়া অর্ণোন অবধি যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোন-সন্তানদের নিকট পর্যন্ত তাহার দেশ অধিকার করিল; কারণ আর্মোন-সন্তানদের সীমা দৃঢ় ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই যুদ্ধে ইস্রায়েলীয়েরা তাঁকে মেরে ফেলে অর্ণোন থেকে যব্বোক নদী পর্যন্ত তাঁর দেশটা অধিকার করে নিল। তারা কেবল অম্মোনীয়দের সীমানা পর্যন্ত অধিকার করতে পেরেছিল, কারণ অম্মোনীয়দের দেশের সীমানাটা এমন ছিল যা ডিংগিয়ে যাওয়া সহজ ছিল না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই যুদ্ধে বনি-ইসরাইলরা তাঁকে হত্যা করে অর্ণোন নদী থেকে যব্বোক নদী পর্যন্ত তাঁর দেশটা অধিকার করে নিল। তারা কেবল অম্মোনীয়দের সীমানা পর্যন্ত অধিকার করতে পেরেছিল, কারণ অম্মোনীয়দের দেশের সীমানাটা এমন ছিল যা ডিংগিয়ে যাওয়া সহজ ছিল না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা তরবারির আঘাতে তাঁকে হত্যা করে অর্ণোন থেকে অম্মোনীদের প্রান্ত সীমা যাব্বোক পর্যন্ত এলাকা দখল করে নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু ইস্রায়েলের লোকরা রাজাকে হত্যা করল| এরপর অর্ণোন নদী থেকে যব্বোক নদী পর্যন্ত জায়গা তারা অধিকার করল| ইস্রায়েলের লোকরা অম্মোন সীমানা পর্যন্ত অধিকার করল| অম্মোনীয়দের দ্বারা সীমানা খুবই শক্তভাবে সুরক্ষিত থাকার জন্য তারা সেই সীমানা পর্যন্ত গিয়ে থেমে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে ইস্রায়েল তরোয়াল দিয়ে তাকে আঘাত করে অর্ণোন থেকে যব্বোক পর্যন্ত অর্থাৎ অম্মোন সন্তানদের কাছ পর্যন্ত তার দেশ অধিকার করল; কারণ অম্মোন সন্তানদের সীমানা সুরক্ষিত ছিল।