Numbers 21:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল ঐ সমস্ত নগর হস্তগত করলো এবং ইসরাইল আমোরীয়দের সমস্ত নগরে, হিষ্বোনে ও সেখানকার সমস্ত উপনগরে বাস করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল হিষ্বোন সমেত ইমোরীয়দের সমস্ত নগর এবং তাদের সন্নিহিত উপনিবেশগুলি দখল করে বসতি স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল ঐ সমস্ত নগর হস্তগত করিল; এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত নগরে, হিষ্বোনে ও তথাকার সমস্ত উপনগরে, বাস করিতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল ঐ সমস্ত নগর হস্তগত করিল; এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত নগরে, হিষ্বোনে ও তথাকার সমস্ত উপনগরে বাস করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েলীয়েরা হিষ্বোন ও তার আশেপাশের গ্রামগুলো সুদ্ধ ইমোরীয়দের সমস্ত শহর দখল করে নিল এবং সেখানে বাস করতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বনি-ইসরাইলরা হিষ্বোন ও তার আশেপাশের গ্রামগুলো সুদ্ধ আমোরীয়দের সমস্ত শহর দখল করে নিল এবং সেখানে বাস করতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েলীরা সেখানকার সমস্ত জনপদ অধিকার করে নিল। ইমোরীদের সমস্ত নগর হিষবোণ এবং তার পাশ্ববর্তী জনপদগুলিতে তারা বাস করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েলের লোকরা ইমোরীয়দের সমস্ত শহরগুলোকে দখল করল এবং সেগুলিতে বসবাস করতে শুরু করল| উপরন্তু তারা হিষবোন শহর এবং তার আশেপাশের ছোটো ছোটো শহরগুলোকেও অধিকার করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল ঐ সমস্ত শহর দখল করল এবং ইস্রায়েল ইমোরীয়দের সমস্ত শহরে, হিষ্বোনে ও সেখানকার সমস্ত গ্রামে, বাস করতে লাগল।