Numbers 21:26 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা হিষ্বোন আমোরীয়দের বাদশাহ্ সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ববর্তী বাদশাহ্র বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ দখল করে নিয়েছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হিষ্বোন, ইমোরীয়দের রাজা সীহোনের শহর ছিল, যা তিনি মোয়াবের সঙ্গে যুদ্ধ করে অর্ণোন পর্যন্ত তাঁর সমস্ত রাজ্য অধিকারভুক্ত করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা হিষ্বোন ইমোরীয়দের রাজা সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ব্ববর্ত্তী রাজার প্রতিকূলে যুদ্ধ করিয়া তাহার হস্ত হইতে অর্ণোন পর্য্যন্ত তাহার সমস্ত দেশ লইয়াছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা হিষ্বোন ইমোরীয়দের রাজা সীহোনের নগর ছিল; তিনি মোয়াবের পূর্ববর্তী রাজার প্রতিকূলে যুদ্ধ করিয়া তাহার হস্ত হইতে অর্ণোন পর্যন্ত তাহার সমস্ত দেশ লইয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হিষ্বোন ছিল ইমোরীয়দের রাজা সীহোনের রাজধানী। তিনি মোয়াব দেশের আগেকার রাজার সংগে যুদ্ধ করে তাঁর কাছ থেকে অর্ণোন নদী পর্যন্ত সমস্ত দেশটা দখল করে নিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হিষ্বোন ছিল আমোরীয়দের বাদশাহ্ সীহোনের রাজধানী। তিনি মোয়াব দেশের আগেকার বাদশাহ্র সংগে যুদ্ধ করে তাঁর কাছ থেকে অর্ণোন নদী পর্যন্ত সমস্ত দেশটা দখল করে নিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিষ্বোণ ছিল ইমোরীদের রাজা সিহোনের রাজধানী। তিনি মোয়াবের প্রাক্তন রাজার বিরুদ্ধে যুদ্ধ করে অর্ণোন পর্যন্ত তাঁর এলাকা দখল করে নিয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইমোরীয়দের রাজা সীহোন হিষ্বোন শহরেই বাস করতেন| অতীতে মোয়াবের রাজার সঙ্গে সীহোন যুদ্ধ করে অর্ণোন নদী পর্যন্ত সমস্ত জায়গা অধিকার করেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হিষ্বোন ইমোরীয়দের রাজা সীহোনের শহর ছিল; তিনি মোয়াবের আগের রাজার বিরুদ্ধে যুদ্ধ করে তার হাত থেকে অর্ণোন পর্যন্ত তার সমস্ত দেশ নিয়েছিলেন।