Numbers 21:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা হিষ্বোন থেকে আগুন, সীহোনের নগর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্ নগরকে, অর্ণোনের মালভূমির অধিপতিদের গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হিষ্বোন থেকে অগ্নি, সীহোনের নগর থেকে নির্গত হল এক বহ্নিশিখা, তা মোয়াবের আর্ ও অর্ণোনের উচ্চভূমির নাগরিকদের বিনাশ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা হিষ্বোন হইতে অগ্নি, সীহোনের নগর হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে; তাহা মোয়াবের আর নগরকে, অর্ণোনস্থ উচ্চস্থলীর নাথগণকে গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা হিষ্বোন হইতে অগ্নি, সীহোনের নগর হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে; তাহা মোয়াবের আর্ নগরকে, অর্ণোনের উচ্চস্থলীর নাথগণকে গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সীহোনের শহর হিষ্বোন থেকে আগুন বেরিয়ে এসে মোয়াব দেশের আর্ শহরটা পুড়িয়ে দিল আর অর্ণোন নদীর কাছের উঁচু জায়গার বাসিন্দাদের পুড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সীহোনের শহর হিষ্বোন থেকে আগুন বেরিয়ে এসে মোয়াব দেশের আর্ শহরটা পুড়িয়ে দিল আর অর্ণোন নদীর কাছের উঁচু জায়গার বাসিন্দাদের পুড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেননা হিষ্বোণে প্রজ্বলিত অগ্নি, সিহোনের রাজ ধানী থেকে নির্গত বহ্নিশিখা গ্রাস করল মোয়াবের অর্ নগরী, নিশ্চিহ্ন করল অর্ণোনের মালভূমির অধিপতিদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হিষ্বোনে এক আগুন শুরু হয়েছিল| সেই আগুন সীহোনের শহরেও উদ্ভুত হয়েছিল| মোয়াবের আর নামে শহরটি সেই আগুনে ভস্মীভূত হয়েছিল| অর্ণোন নদীর ওপরের পর্বতটিকেও সেই আগুন পুড়িয়ে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ হিষ্বোন থেকে আগুন, সীহোনের শহর থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের আর্ শহরকে, অর্ণোনের অধি পতি নাথদেরকে গিলে ফেলেছে।