Numbers 21:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মোয়াব, ধিক্‌ তোমাকে। হে কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে। সে তার পুত্রদেরকে পলাতকরূপে, তার কন্যাদেরকে বন্দীরূপে তুলে দিল— আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের হাতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে মোয়াব, ধিক্ তোমাকে! কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে। সে তার ছেলেদের পলাতকদের হাতে, ও মেয়েদের বন্দিরূপে সমর্পণ করেছে, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মোয়াব, ধিক্‌ তোমাকে। হে কমোশের প্রজাগণ, তোমরা বিনষ্ট হইলে। সে আপন পুত্রগণকে পলাতকরূপে, আপন কন্যাগণকে বন্দিত্বে সমর্পণ করিল,— ইমোরীয়দের রাজা সীহোনের হস্তে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মোয়াব, ধিক্‌ তোমাকে। হে কমোশের প্রজাগণ, তোমরা বিনষ্ট হইলে। সে আপন পুত্রগণকে পলাতকরূপে, আপন কন্যাগণকে বন্দিরূপে সমর্পণ করিল- ইমোরীয়দের রাজা সীহোনের হস্তে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায় মোয়াব! হে কমোশ দেবতার লোকেরা, তোমরা ধ্বংস হয়ে গেছ। কমোশের ছেলেরা পালিয়ে গিয়েছে আর মেয়েরা ইমোরীয়দের রাজা সীহোনের বন্দিনী হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায় মোয়াব! হে কমোশ-দেবতার লোকেরা, তোমরা ধ্বংস হয়ে গেছ। কমোশের ছেলেরা পালিয়ে গিয়েছে আর মেয়েরা আমোরীয়দের বাদশাহ্‌ সীহোনের বন্দিনী হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ধিক্ তোমায়, হে মোয়াব! হে কেমোশ দেবতার প্রজাবৃন্দ, তোমাদের হল সর্বনাশ, সে তার পুত্রদের করল পলাতক, কন্যাদের বন্দিনীরূপে তুলে দিল ইমোরীদের রাজা সিহোনের হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াব, ধিক্ তোমাকে! কমোশ দেবতার লোকরা, তোমরা হেরে গেছ! তার ছেলেরা পালিয়ে গেল| ইমোরীয়দের রাজা সীহোন তার কন্যাদের জেলে বন্দী করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মোয়াব, ধিক্‌ তোমাকে! হে কমোশের প্রজারা, তোমরা বিনষ্ট হলে! সে তার ছেলেদেরকে পলাতক হিসাবে, তার মেয়েদেরকে বন্দি হিসাবে তুলে দিল, ইমোরীয়দের রাজা সীহোনের হাতে।