Numbers 21:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন মাবুদ ইসরাইলের ফরিয়াদ শুনে সেই কেনানীয়দেরকে তাদের হাতে তুলে দিলেন; তাতে ইসরাইল তাদের ও তাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করলো এবং সেই স্থানের নাম রাখল হর্মা (বিনষ্ট)।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু ইস্রায়েলীদের অনুনয় শুনলেন এবং তাদের হাতে কনানীয়দের সমর্পণ করলেন। তারা তাদের নগর সমেত সবাইকে সম্পূর্ণরূপে ধ্বংস করল। তাই সেই স্থানের নাম রাখা হল হর্মা ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সদাপ্রভু ইস্রায়েলের রবে কর্ণপাত করিয়া সেই কনানীয়দিগকে সমর্পণ করিলেন; তাহাতে ইস্রায়েল তাহাদিগকে ও তাহাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করিল, এবং সেই স্থানের নাম হর্মা [বিনষ্ট] রাখিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সদাপ্রভু ইস্রায়েলের রবে কর্ণপাত করিয়া সেই কনানীয়দিগকে সমর্পণ করিলেন; তাহাতে ইস্রায়েল তাহাদিগকে ও তাহাদের সমস্ত নগর নিঃশেষে বিনষ্ট করিল, এবং সেই স্থানের নাম হর্মা [বিনষ্ট] রাখিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাদের এই বিশেষ অনুরোধ শুনলেন এবং সেই কনানীয়দের তাদের হাতের মুঠোয় এনে দিলেন। ইস্রায়েলীয়েরা তাদের এবং তাদের গ্রাম ও শহরগুলো একেবারে ধ্বংস করে ফেলল। সেইজন্য ঐ জায়গাটার নাম হল হর্মা (যার মানে “ধ্বংসের অধীন”)।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাদের এই বিশেষ অনুরোধ শুনলেন এবং সেই কেনানীয়দের তাদের হাতের মুঠোয় এনে দিলেন। বনি-ইসরাইলরা তাদের এবং তাদের গ্রাম ও শহরগুলো একেবারে ধ্বংস করে ফেলল। সেইজন্য ঐ জায়গাটার নাম হল হর্মা (যার মানে “ধ্বংসের অধীন”)।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর ইসরায়েলীদের আবেদন গ্রাহ্য করে তাদের হাতে কনানীদের সমর্পণ করলেন। ইসরায়েলীদের তখন কনানীদের এবং তাদের সমস্ত নগর জনপদ সমূলে ধ্বংস করল। এইজন্য সেই স্থানের নাম দেওয়া হল হর্মা (বিনাশ)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ইস্রায়েলের লোকদের কথা শুনলেন এবং কনানীয় লোকদের পরাজিত করার জন্য প্রভু ইস্রায়েলের লোকদের সাহায্য করলেন| ইস্রায়েলীয়রা কনানীয়দের এবং তাদের শহরগুলো সম্পূর্ণ ধ্বংস করেছিল| এই কারণে ঐ জায়গাটির নাম রাখা হল হর্মা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সদাপ্রভু ইস্রায়েলের কথা শুনলেন এবং তিনি কনানীয়দের উপর তাদের বিজয়ী করলেন। তারা সম্পূর্ণভাবে তাদেরকে ও তাদের সমস্ত শহর বিনষ্ট করল এবং সেই জায়গার নাম হ র্মা [বিনষ্ট] রাখল।