Numbers 21:32 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মূসা যাসের অনুসন্ধান করতে লোক প্রেরণ করলেন, আর তারা সেখানকার সমস্ত নগর হস্তগত করলো এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি যাসেরে গুপ্তচর পাঠানোর পর, ইস্রায়েলীরা তার চতুর্দিকের গ্রামগুলি অধিকার করে নিল এবং সেখানকার সমস্ত ইমোরীয়দের বিতাড়িত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মোশি যাসের অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন, আর তাহারা তথাকার পুরী সকল হস্তগত করিল, এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাহাদিগকে অধিকারচ্যুত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মোশি যাসের অনুসন্ধান করিতে লোক প্রেরণ করিলেন, আর তাহারা তথাকার নগর সকল হস্তগত করিল, এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল তাহাদিগকে অধিকারচ্যুত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি যাসের শহরে গুপ্তচর পাঠিয়ে দেবার পর ইস্রায়েলীয়েরা সেই শহরের আশেপাশের গ্রামগুলো দখল করে নিল এবং সেখানকার ইমোরীয়দের তাড়িয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা যাসের শহরে গোয়েন্দা পাঠিয়ে দেবার পর বনি-ইসরাইলরা সেই শহরের আশেপাশের গ্রামগুলো দখল করে নিল এবং সেখানকার আমোরীয়দের তাড়িয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এর পরে মোশি যাসের অঞ্চলের খোঁজখবর নেওয়ার জন্য লোক পাঠালেন। তারা সেখানকার জনপদগুলি দখল করে নিল এবং সেখানকার অধিবাসী ইমোরীদের তাড়িয়ে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশি যাসের শহরটিকে অনুসন্ধানের জন্য কয়েকজন গুপ্তচর পাঠালেন| তারপরে ইস্রায়েলের লোকরা এটিকে দখল করল| তারা শহরটির আশেপাশের ছোটোখাটো শহরগুলোকেও অধিকার করল| ইস্রায়েলের লোকরা সেখানে বসবাসকারী ইমোরীয়দের সেই জায়গা ত্যাগ করতে বাধ্য করল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন মোশি যাসের অনুসন্ধান করতে লোক পাঠালেন, আর তারা সেখানকার গ্রামগুলি দখল করল এবং সেখানে যে ইমোরীয়েরা ছিল, তাদেরকে অধিকারচ্যুত করল।